সাধারণ নাগরিকদের সঙ্গে অপরাধীর মতো আচরণ করা হচ্ছে: নেহা বোরা

সিজেডএন ডেস্ক

সাধারণ নাগরিকদের সঙ্গে দাগী অপরাধীদের মতো আচরণ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন লিবারেশনের ছাত্রসংগঠন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (এআইএসএ) সভাপতি নেহা বোরা।
শনিবার (১৭ অক্টোবর) মুক্তি পাওয়ার পর ভারতীয় সংবাদমাধ্যম এএনআই দেওয়া এক সাক্ষাৎকারে এ অভিযোগ করেন তিনি।
নেহা বোরা বলেন, আটককৃতদের সারারাত হেফাজতে রেখে পরদিন সকাল বা সন্ধ্যায় ছেড়ে দেওয়া হচ্ছিলো। সব রকমভাবেই আইনশৃঙ্খলা লঙ্ঘন করা হচ্ছে। সাধারণ নাগরিকদের সঙ্গে দাগী অপরাধীদের মতো আচরণ করা হচ্ছে, যা এই দেশে দীর্ঘদিন ধরে চলে আসছে।
তিনি বলেন, বর্তমান আন্দোলন স্পষ্টভাবে দেখিয়ে দিয়েছে যে, কীভাবে দিনের বেলায় বা সন্ধ্যায় লোকজনকে আটক করা হচ্ছে, সারারাত হেফাজতে রাখা হচ্ছে এবং পরের দিন সকালে বা সন্ধ্যায় মুক্তি দেওয়া হচ্ছে। কোন কর্তৃত্ববলে এটা সমর্থনযোগ্য? কোন আইন বা আদেশের অধীনে আটককৃতদের সারারাত হেফাজতে রাখা অনুমোদিত?
এআইএসএ সভাপতি অভিযোগ করে বলেন, নারীদের আটক ও মুক্তি সংক্রান্ত আইনি প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে না। আইনত, বিশেষ করে নারীদের, সূর্যাস্তের পর মুক্তি দেওয়া উচিত, অথচ তা হচ্ছে না।
তিনি বলেন, আটক থাকাকালীন সময়ে পুলিশ প্রাথমিকভাবে আমাকে আইনজীবীর সাথে পরামর্শ করতে দেয়নি। তারা (পুলিশ) আমার নাম, ঠিকানা এবং অন্যান্য বিবরণ জানতে চেয়েছিলো। আমাদের আইনজীবীরা আমার সঙ্গে যোগাযোগ করার জন্য ৫-৬ ঘণ্টা ধরে চেষ্টা করেন; নানা চড়াই-উতরাই পেরিয়ে আমার সঙ্গে আইনজীবীদের দেখা করার অনুমতি দেওয়া হয়।
এর আগে, লিবারেশনের ছাত্রসংগঠন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (এআইএসএ) সভাপতি নেহা বোরাকে মুক্তি দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
দিল্লি পুলিশ জানিয়েছে, দিল্লি পুলিশ আইনের ৬৫ ধারায় আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে নেহা বোরাকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকের বিরুদ্ধে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (বিএনএসএস) ১২৬/১৭০ ধারায় ব্যবস্থা নেওয়া হয়েছে। তাকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হবে।

মুক্তি পেলেন নেহা বোরা, অভিজিৎতের সন্ধান চায় সিজেপি