পুতিনকে ‘বিশেষ’ বার্তা মোজতবা খামেনির, সম্পর্ক দৃঢ় করার ইঙ্গিত

সিটিজেন জার্নাল ডেস্ক

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে পাঠানো ইরানের ইসলামী বিপ্লবের নেতা মোজতবা খামেনির সাম্প্রতিক বার্তাটিকে বিশেষ বলে অভিহিত করেছেন মস্কোতে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত কাজেম জালালি। তিনি জানান, বার্তাটি তেহরান ও মস্কোর মধ্যকার কৌশলগত সম্পর্কের গভীরতাই স্পষ্ট করে তুলেছে।
রুশ সংবাদ সংস্থা তাসকে দেওয়া এক সাক্ষাৎকারে জালালি বলেন, ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মহসিন রেজাইয়ের সাম্প্রতিক মস্কো সফরের মূল লক্ষ্যই ছিল সর্বোচ্চ নেতার পক্ষ থেকে পুতিনের কাছে আনুষ্ঠানিক বার্তা পৌঁছে দেওয়া। বার্তাটিতে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের গুরুত্ব এবং শীর্ষ পর্যায়ে নিয়মিত আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়টি উঠে এসেছে। ইরানি রাষ্ট্রদূতের মতে, বর্তমান বৈশ্বিক ও আঞ্চলিক যে পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ সমন্বয় জরুরি হয়ে পড়েছে। রেজাইয়ের এ সফর তেহরান ও মস্কোর কৌশলগত সহযোগিতা আরও গভীর করার যৌথ সংকল্পেরই প্রমাণ।
এর আগে চলতি মাসের শুরুতে ক্রেমলিনে পুতিনের সঙ্গে বৈঠক করেন মহসিন রেজাই। বৈঠকে দুই দেশের কৌশলগত সম্পর্ক, আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি এবং পারস্পরিক সহযোগিতা বাড়ানোর নানা দিক নিয়ে কথা হয়।
বার্তাটিকে স্বাগত জানিয়ে রুশ প্রেসিডেন্ট এ অঞ্চলে ইরানের গঠনমূলক ও গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। মূলত মার্কিন-ইসরায়েলি আগ্রাসনের প্রভাব মোকাবিলা, আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করা এবং যুদ্ধোত্তর পুনর্গঠনে কার্যকর ব্যবস্থা নেওয়ার লক্ষ্যেই তেহরান ও মস্কোর এ কূটনৈতিক তৎপরতা জোরদার হয়েছে।
রাজনীতি, নিরাপত্তা, অর্থনীতি ও জ্বালানি খাতে দীর্ঘদিন ধরেই সহযোগিতা বাড়ানোর কথা বলে আসছে ইরান ও রাশিয়া। ক্রেমলিনের বৈঠকেও আন্তর্জাতিক উত্তর-দক্ষিণ পরিবহন করিডর (আইএনএসটিসি) এবং ইরানকে একটি আঞ্চলিক গ্যাস হাবে পরিণত করার বিষয়ে আলোচনা হয়েছে। রাশিয়া ও উত্তর ইউরেশিয়াকে ইরান হয়ে দক্ষিণের বাজারগুলোর সঙ্গে যুক্ত করার এ বহুমুখী নেটওয়ার্কটি দুই দেশের বাণিজ্য ও যোগাযোগ বাড়ানোর ক্ষেত্রে বড় ভূমিকা রাখবে।
সূত্র: প্রেস টিভি

বাব আল-মান্দেব প্রণালি নিয়ন্ত্রণে নেওয়ার দাবি হুথিদের