অক্টোবরে তেল উৎপাদনে সৌদি আরবের রেকর্ড

অক্টোবরে তেল উৎপাদনে সৌদি আরবের রেকর্ড
সিটিজেন জার্নাল ডেস্ক

নানা সংকটে মধ্যপ্রাচ্যের জ্বালানি বাজারের অস্থিরতা কাটিয়ে ধীরে ধীরে ছন্দে ফিরছে সৌদি আরব। অক্টোবরে দেশটিতে অপরিশোধিত জ্বালানি তেলের উৎপাদন রেকর্ড পরিমাণে বেড়েছে। তেল রপ্তানিকারক দেশগুলোর সংস্থা ওপেকের সাম্প্রতিক মাসিক প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, ফেব্রুয়ারি মাসের পর এটাই সৌদি আরবের সর্বোচ্চ তেল উৎপাদনের রেকর্ড।
ওপেকের প্রতিবেদনে বলা হয়েছে, অক্টোবরে সৌদি আরব প্রতিদিন গড়ে ১ কোটি ৫ লাখ ৬৩ হাজার ব্যারেল অপরিশোধিত তেল উৎপাদন করেছে। অথচ এর আগের মাস সেপ্টেম্বরে এই উৎপাদনের পরিমাণ ছিল দৈনিক মাত্র ৮৩ লাখ ৭২ হাজার ব্যারেল। অর্থাৎ, এক মাসের ব্যবধানে দেশটির দৈনিক তেল উৎপাদন এক লাফে বেড়েছে প্রায় ২১ লাখ ৯১ হাজার ব্যারেল।
চলতি বছরের শুরুতে, বিশেষ করে ফেব্রুয়ারিতে সৌদি আরব দৈনিক ১ কোটি ৮ লাখ ৮২ হাজার ব্যারেল তেল উৎপাদন করেছিল। কিন্তু এর পরপরই মধ্যপ্রাচ্যে ইরান যুদ্ধের প্রভাবে আঞ্চলিক জ্বালানি সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের বিঘ্ন ঘটে এবং উৎপাদন মারাত্মক চাপের মুখে পড়ে। তবে সেই সংকট কাটিয়ে অক্টোবরের পরিসংখ্যানে আবারও ফেব্রুয়ারির কাছাকাছি ও সর্বোচ্চ উৎপাদনে পৌঁছাল দেশটি।
সৌদি আরব একা নয়, সামগ্রিকভাবে ওপেকভুক্ত দেশগুলোর সম্মিলিত তেল উৎপাদনও গত মাসে বেশ ভালোভাবেই বেড়েছে। ওপেকের মাধ্যমিক সূত্রের তথ্য অনুযায়ী, অক্টোবরে জোটভুক্ত দেশগুলো প্রতিদিন মোট ৪ কোটি ১২ লাখ ৩০ হাজার ব্যারেল অপরিশোধিত তেল উৎপাদন করেছে। সেপ্টেম্বরের তুলনায় অক্টোবরে ওপেক প্লাসের এ সম্মিলিত দৈনিক উৎপাদন বেড়েছে ২০ লাখ ৪ হাজার ব্যারেল।
সূত্র: আল জাজিরা

ইয়েমেন সংঘাত ঘিরে সৌদিতে বিপুল সেনা-যুদ্ধবিমান পাঠিয়েছে মিসর