ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ২০ শতাংশ রিপার ড্রোন ধ্বংস

সিটিজেন ডেস্ক

ফেব্রুয়ারি শেষ দিকে শুরু হওয়া ইরান যুদ্ধে বড় ধরনের ক্ষয়ক্ষতির মুখে পড়েছে যুক্তরাষ্ট্র। দীর্ঘ ৪০ দিন ধরে চলা এই অভিযানে মার্কিন সশস্ত্র বাহিনী তাদের দূরপাল্লার ‘এমকিউ-৯ রিপার’ ড্রোনের প্রায় এক-পঞ্চমাংশ (২০ শতাংশই) হারিয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ।
প্রতিবেদন অনুসারে, ইরানের ওপর মার্কিন হামলা শুরু হওয়ার পর থেকে ইসলামিক প্রজাতন্ত্র দুই ডজনেরও বেশি এমকিউ-৯ রিপার ড্রোন ধ্বংস করেছে। এটা সংঘাত শুরুর আগে পেন্টাগনের কাছে থাকা মোট ড্রোনের প্রায় ২০ শতাংশ।
ড্রোনগুলোতে উচ্চ ক্ষমতাসম্পন্ন সেন্সর ও ক্যামেরা লাগানো আছে। এগুলো হেলফায়ার মিসাইল ও জেডিএএম (জয়েন্ট ডাইরেক্ট অ্যাটাক মুনিশন) গাইডেড বোমা বহন করতে পারে। একেকটি ড্রোনের নির্মান ব্যয় প্রায় ৩০ মিলিয়ন ডলার।
ব্লুমবার্গ জানিয়েছে, অভিযানে ক্ষতিগ্রস্ত হওয়ার পর বাতিল হওয়া ড্রোনের সংখ্যা হিসাব করলে ইরানের সঙ্গে সংঘাতে হারানো মোট ড্রোনের সংখ্যা ৩০-এ পৌঁছাতে পারে। এতে যুক্তরাষ্ট্রের সামগ্রিক আর্থিক ক্ষতির পরিমাণ ১ বিলিয়ন ডলার হতে পারে বলে অনুমান করা হচ্ছে।
সূত্র: তাস

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ৪২টি অত্যাধুনিক সামরিক বিমান ধ্বংস