ইরানের সময় দ্রুত শেষ হয়ে আসছে: ট্রাম্প

সিটিজেন ডেস্ক

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানকে আবারও হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বর্তমান ভূ-রাজনৈতিক সংকট নিরসনে ইরান যদি অবিলম্বে কোনো ইতিবাচক পদক্ষেপ না নেয়, তবে দেশটির আর কিছুই অবশিষ্ট থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
রবিবার (১৭ মে) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ‘ইরানের সময় দ্রুত শেষ হয়ে আসছে’ বলে মন্তব্য করেন ট্রাম্প।
তিনি বলেন, ‘তাদের খুব দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত। তা না হলে তাদের আর কিছুই অবশিষ্ট থাকবে না।’ এখন প্রতিটি মুহূর্ত অত্যন্ত মূল্যবান বলেও সতর্ক করেন মার্কিন প্রেসিডেন্ট।
ট্রাম্পের এই মন্তব্য মধ্যপ্রাচ্যে চলমান শান্তি প্রক্রিয়াকে বিঘ্নিত করবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
এর আগে এক বিবৃতিতে ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতি লাইফ সাপোর্টে আছে বলে মন্তব্য করেন তিনি।
এদিকে যুদ্ধবিরতির অবসান ঘটিয়ে আগামী সপ্তাহের শুরুতেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আবারও ইরানে যৌথ সামরিক অভিযান শুরুর প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস।
দুই দেশের উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের বরাতে সংবাদমাধ্যমটির এক বিশেষ প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
ইতোমধ্যেই তেল আবিবের বেন গুরিওন আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন বিমান বাহিনীর যুদ্ধবিমানের উপস্থিতি এবং অস্বাভাবিক সামরিক গতিবিধি এ হামলার প্রস্তুতির সপক্ষে জোরালো প্রমাণ দিচ্ছে।
উদ্ভূত পরিস্থিতি নিয়ে মার্কিন আইনপ্রণেতাদের আশ্বস্ত করে দেশটির প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন, যেকোনো পরিস্থিতি সামাল দেওয়ার মতো সুনির্দিষ্ট ও সুদূরপ্রসারী পরিকল্পনা ওয়াশিংটনের রয়েছে। প্রয়োজনে সামরিক শক্তি বৃদ্ধি, কৌশলগত পিছু হটা কিংবা যুদ্ধক্ষেত্রের রসদ অন্য স্থানে সরিয়ে নিতে তারা পুরোপুরি সক্ষম।
তবে কূটনৈতিক সমাধানের পথ ক্রমান্বয়ে সংকুচিত হয়ে এলেও মার্কিন প্রশাসন এখনই আলোচনার টেবিল থেকে একেবারে সরে দাঁড়াচ্ছে না।
এদিকে ট্রাম্পের এমন কঠোরতম হুমকি আসায় মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে বলে মনে করছেন আন্তর্জাতিক সমর বিশেষজ্ঞরা। মার্কিন প্রেসিডেন্টের ‘কিছুই অবশিষ্ট না রাখার’ এই প্রকাশ্য হুমকি উপসাগরীয় অঞ্চলে আবারও একটি প্রাণঘাতী ও সর্বাত্মক যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা তীব্রতর হচ্ছে। সেইসঙ্গে বিশ্ব অর্থনীতি ও আন্তর্জাতিক জ্বালানি বাজারে বড় ধরনের বিপর্যয়ের ঝুঁকি বাড়াচ্ছে।
সূত্র: আল জাজিরা, দ্য নিউইয়র্ক টাইমস, আরটিই

আবারও ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইসরায়েলের ফাঁদে পা না দিতে যুক্তরাষ্ট্রকে ইরানের সতর্কবার্তা