সেই ক্যাপ্টেনকে দেখতে হাসপাতালে দুবাইয়ের ক্রাউন প্রিন্স

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
সেই ক্যাপ্টেনকে দেখতে হাসপাতালে দুবাইয়ের ক্রাউন প্রিন্স
ক্যাপ্টেন স্মিত মাচ্ছাড় ও দুবাইয়ের ক্রাউন প্রিন্স

শনিবার (৩ অক্টোবর) ফ্লাই দুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছাড়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন দুবাইয়ের ক্রাউন প্রিন্স, সংযুক্ত আরব আমিরাতের উপ-প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রী এবং দুবাইয়ের এক্সিকিউটিভ কাউন্সিলের চেয়ারম্যান শেখ হামদান বিন মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম।

ফ্লা ইদুবাইয়ের এক ফ্লাইটে ঘটে যাওয়া নিরাপত্তাজনিত জটিল পরিস্থিতি দারুণ দক্ষতায় সামাল দেওয়ায় তার সাহসিকতা ও দায়িত্ববোধের প্রশংসা করেন তিনি। এর আগে ফ্লাই দুবাই ফ্লাইট এফজেড ১০৭৩-এর ক্রু ও যাত্রীদের সাহসিকতার প্রশংসা করছিল সংযুক্ত আরব আমিরাতের জেনারেল সিভিল এভিয়েশন অথরিটি।

মাচ্ছাড়ের সঙ্গে সাক্ষাতের পর সামাজিক মাধ্যম এক্সে একটি পোস্ট শেয়ার করেন শেখ হামদান। তিনি লেখেন, ‘মাচ্ছাড় সাহস, দায়িত্ববোধ এবং মানবজীবনের প্রতি যত্নের সর্বোচ্চ দৃষ্টান্ত দেখিয়েছেন।’ দেশের নেতৃত্বের পক্ষ থেকে মাচ্ছাড়ের প্রতি তাদের পূর্ণ কৃতজ্ঞতা ও প্রশংসা রয়েছে। তিনি আরও যোগ করেন, ‘আমরা গর্বিত যে তিনি আমাদের দলের অংশ, আমাদের ইতিহাসের অংশ এবং সংযুক্ত আরব আমিরাতের আদর্শের অংশ।’

ভারতীয় দূতাবাস নিশ্চিত করেছে, ক্যাপ্টেন স্মিত সংযুক্ত আরব আমিরাতে চিকিৎসাধীন এবং তিনি ভালো আছেন।

ঘটনাটির কারণ খতিয়ে দেখতে তদন্ত চলছে। তদন্তের গোপনীয়তা ও নিরপেক্ষতা বজায় রাখতে আঞ্চলিক এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে নিবিড় সমন্বয় রেখে কাজ করছে কর্তৃপক্ষ।

সূত্র: গালফ নিউজ

/এমএকে/