যুদ্ধ অবসানে আবারও ১৪ দফা প্রস্তাব ইরানের
সিটিজেন ডেস্ক

প্রকাশ : ১৮ মে ২০২৬, ১৮: ৩৩

যুদ্ধ অবসান ও পারস্পরিক আস্থা বৃদ্ধির লক্ষ্যে পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের কাছে ১৪ দফার একটি নতুন প্রস্তাব পাঠিয়েছে ইরান। সোমবার (১৮ মে) ইরানের প্রতিনিধি দলের ঘনিষ্ঠ একটি সূত্রের বরাত দিয়ে দেশটির বার্তা সংস্থা তাসনিম এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্রটি জানায়, সম্প্রতি ওয়াশিংটনের পাঠানো জবাবের প্রেক্ষিতে তেহরান প্রয়োজনীয় সংশোধন ও পরিমার্জন করে এই নতুন খসড়াটি পাঠালো। দুই দেশের মধ্যে চলমান বার্তা আদান-প্রদানের ধারাবাহিকতা বজায় রেখেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। মূলত যুদ্ধ বন্ধের আলোচনা এবং আমেরিকার পক্ষ থেকে বিশ্বাসযোগ্য আস্থা বাড়ানোর মতো বিষয়গুলোই ইরানের এ নতুন প্রস্তাবে বিশেষভাবে গুরুত্ব পেয়েছে। পাকিস্তানি মধ্যস্থতাকারী এ সংশোধিত প্রস্তাবটি মার্কিন প্রশাসনের কাছে হস্তান্তর করবেন বলে জানা গেছে।
সূত্র: তাসনিম নিউজ এজেন্সি

/এমএকে/

নৌ-অবরোধ না তুললে ওমান সাগর কবরস্থান হবে: ইরান