‘ইরানের ওপর চাপানো মার্কিন নিষেধাজ্ঞা ব্যর্থ হবে’

সিজেডএন ডেস্ক

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নতুন করে চাপানো অতিরিক্ত নিষেধাজ্ঞা কোনো কাজে আসবে না এবং এসব পদক্ষেপ ইতোমধ্যেই ব্যর্থ হয়েছে বলে জানিয়েছে তেহরান। সোমবার (২৪ আগস্ট) এক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ কথা জানান। তিনি আরও জানান, ওয়াশিংটনের এসব পুরোনো কৌশল দিয়ে কোনো উদ্দেশ্য হাসিল করা সম্ভব নয়।
সংবাদ সম্মেলনে মার্কিন নিষেধাজ্ঞার কঠোর বিরোধিতা করেন ইসমাইল বাঘাই। তিনি বলেন, ‘ওয়াশিংটনের ব্যর্থ পদ্ধতি আঁকড়ে থাকার ফল ইরানি জনগণের প্রতি আমেরিকার ঘৃণা প্রমাণ করা ছাড়া আর কিছুই নয়, কারণ তারা খুব ভালো করেই জানে যে এই নিষেধাজ্ঞার প্রত্যক্ষ পরিণতি সাধারণ নাগরিকদের ওপরই পড়ে।’ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, বাণিজ্যিক সম্পর্ক খর্ব করতে অন্য দেশের ওপর নিষেধাজ্ঞা বা ভীতি প্রদর্শন মুক্ত বাণিজ্য ও জাতীয় সার্বভৌমত্বের নীতির চরম লঙ্ঘন। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে ওয়াশিংটনের এমন বেপরোয়া আচরণ ও আইন লঙ্ঘন তাদের ঘনিষ্ঠ মিত্রদের মধ্যেও ক্ষোভ তৈরি করছে বলে মন্তব্য করেন তিনি।
এদিকে তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত মক্কা প্রতিরক্ষা চুক্তিতে ইরানকে আমন্ত্রণ জানানোর খবরটি নাকচ করেছেন এ মুখপাত্র। তিনি জানান, ইরানকে যোগ দিতে বলা হয়নি, তবে আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে এই দেশগুলোর সঙ্গে আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছে। ফেব্রুয়ারিতে ইরানে মার্কিন-ইসরায়েলি যৌথ হামলার পর থেকে মধ্যপ্রাচ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। জুনে দুই দেশের মধ্যে সমঝোতা স্মারক সই হলেও হরমুজ প্রণালিতে নৌচলাচলের স্বাধীনতা ও নিরাপত্তা ইস্যুতে মতভেদের কারণে তা থমকে যায়। এরই জেরে সম্প্রতি ইরানের অভ্যন্তরে মার্কিন হামলা এবং জর্ডান, বাহরাইন ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে তেহরানের পাল্টা হামলায় পুরো মধ্যপ্রাচ্য পরিস্থিতি আরও জটিল রূপ নিয়েছে।
সূত্র: আনাদোলু এজেন্সি

‘অর্থনৈতিক অবরোধ’ চললে হরমুজ দিয়ে এক ফোঁটাও তেল রপ্তানি হবে না: ইরান

-CznNewsLab-64cbef.jpg)