জ্বালানি নিয়ে সাধারণ মানুষকে ইরানের তেলমন্ত্রীর বার্তা

সিটিজেন ডেস্ক

গত কয়েক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের তীব্র উত্তেজনা বিরাজ করছে। ওয়াশিংটন যেকোনো সময় দেশটিতে আবারও হামলা চালাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানজুড়ে আগ্রাসন চালায়। তাদের হামলায় অনেক তেল-গ্যাস ও অন্যান্য জ্বালানি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এমতাবস্থায় সাধারণ মানুষকে জ্বালানি সাশ্রয়ের আহ্বান জানিয়েছেন ইরানের তেল মন্ত্রী মোহসেন পাকনেজাদ।
শুক্রবার (২২ মে) বার্তা সংস্থা ইরনাকে তিনি এ তথ্য জানান। মোহসেন বলেন, মার্কিন-ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত অনেক তেল স্থাপনা সংস্কার করেছে ইরান। কিন্তু তা সত্ত্বেও এখন থেকে সাধারণ মানুষকে জ্বালানি সাশ্রয় করতে হবে।
তিনি বলেন, ‘আগ্রসনবাদী যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তেহরানের জ্বালানি সরবরাহ, গ্যাস অবকাঠামো এবং তেল ডিপোতে হামলা চালিয়েছে। যদিও আমরা দ্রুত সময়ে অনেক অবকাঠামো সংস্কার করেছি। কিন্তু পর্যাপ্ত জ্বালানি ব্যবহারে আমাদের এখনো সাধারণ মানুষের সহায়তা প্রয়োজন।’
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ৪০ দিন ধরে চলা এ যুদ্ধে ইরানের গুরুত্বপূর্ণ তেল স্থাপনাসহ পারমাণবিক স্থাপনায়ও হামলা চালায় দখলদাররা।
সূত্র: আল জাজিরা

মার্কিন অবরোধ সত্ত্বেও বিপুল পরিমান তেল রপ্তানি ইরানের