মার্কিন অবরোধ সত্ত্বেও বিপুল পরিমান তেল রপ্তানি ইরানের

সিটিজেন ডেস্ক

হরমুজ প্রণালিতে মার্কিন নৌবাহিনীর কঠোর অবরোধের মধ্যেও আন্তর্জাতিক বাজারে দৈনিক ১.৪ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল রপ্তানি বজায় রেখেছে ইরান। আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ইরান এবং মার্কিন-ইসরায়েল চলমান সংঘাতের কারণে বিশ্ব জ্বালানি বাজারে ওপেকের সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের বিপর্যয় নেমে এসেছে। যুদ্ধের দ্বিতীয় মাস তথা এপ্রিলে ওপেকের তেল উৎপাদন দৈনিক ৬ লাখ ২০ হাজার ব্যারেল হ্রাস পেয়ে ২০.১৮ মিলিয়ন ব্যারেলে দাঁড়িয়েছে। এর আগে যুদ্ধের প্রথম মাস মার্চে হরমুজ প্রণালি অবরুদ্ধ হওয়া এবং আঞ্চলিক সংঘাতের কারণে ওপেকের দৈনিক উৎপাদন এক ধাক্কায় ৮.৯৫ মিলিয়ন ব্যারেল কমে গিয়েছিল।
সব মিলিয়ে যুদ্ধের দুই মাসে সংস্থাটির মোট তেল উৎপাদন দৈনিক ৯.৫৭ মিলিয়ন ব্যারেল হ্রাস পেয়েছে, যা ওপেকের সামগ্রিক উৎপাদনের প্রায় ৩২ শতাংশ। আইইএ-এর এ পরিসংখ্যান স্পষ্ট করে, পারস্য উপসাগরীয় অঞ্চলের বাইরের ওপেক সদস্যরা এই বিশাল উৎপাদন ঘাটতি কোনোভাবেই কার্যকরভাবে পুষিয়ে নিতে পারেনি।
সুত্র: মেহের নিউজ এজেন্সি

ইরান যুদ্ধে যেভাবে চূর্ণ হলো আমিরাতের অহংকার 