তেল পাচারের অভিযোগে ইরাকে পুলিশপ্রধানসহ ৯ কর্মকর্তা বরখাস্ত

সিটিজেন জার্নাল ডেস্ক

তেল পাচারের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইরাকের জুরফ আল-নাসর এলাকার ৯ জন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাকে চাকরিচ্যুত করেছেন দেশটির প্রধানমন্ত্রী আলি আল-জাইদি। বরখাস্ত হওয়া কর্মকর্তাদের তালিকায় বাবিল প্রদেশের পুলিশপ্রধানও রয়েছেন। ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী কাতায়েব হিজবুল্লাহর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এ অঞ্চলে এমন কঠোর পদক্ষেপ বেশ আলোচনার জন্ম দিয়েছে।
রবিবার (১৫ নভেম্বর) দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র সাবাহ আল-নুমান ইরাকের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইএনএ-কে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বাবিল প্রদেশের জুরফ আল-নাসরে তেল পাচারের অভিযোগ খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। সে কমিটির জমা দেওয়া প্রতিবেদন পর্যালোচনা করতেই এদিন জরুরি নিরাপত্তা বৈঠকে বসেন প্রধানমন্ত্রী আল-জাইদি।
তদন্তে ওই এলাকায় অবৈধ তেল শোধনাগার গড়ে তোলা এবং তেল পাচারের সঙ্গে জড়িত নানা অনিয়ম ও কারসাজির প্রমাণ মিলেছে। মূলত এ প্রতিবেদনের ভিত্তিতেই প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক এ ব্যবস্থা নেওয়া হয়।
বৈঠকের সিদ্ধান্ত জানিয়ে মুখপাত্র সাবাহ আল-নুমান বলেন, তদন্তের ফলাফলের ভিত্তিতে তেল পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত সবাইকে বিচার বিভাগের কাছে হস্তান্তরের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
বিচারিক প্রক্রিয়ার পাশাপাশি প্রশাসনিক শাস্তি হিসেবে নয় কর্মকর্তাকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। চাকরি হারানো কর্মকর্তাদের মধ্যে বাবিল প্রদেশের পুলিশপ্রধান ছাড়াও প্রদেশটির একাধিক নিরাপত্তা ও গোয়েন্দা কর্মকর্তা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কমান্ডার এবং তেল মন্ত্রণালয়ের অধীনস্থ অয়েল পাইপলাইনস কোম্পানির পরিচালক রয়েছেন।
সূত্র: আল জাজিরা

একদিনে সমুদ্রপথে স্পেন পৌঁছালেন রেকর্ড ১৫০০ অভিবাসী