ইসরায়েলি হামলায় লেবানন অর্ধেকের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত
সিটিজেন ডেস্ক

প্রকাশ : ০৮ মে ২০২৬, ২০: ০৫

লেবাননে ইসরায়েলি হামলার স্থলে আগুন ও ধোঁয়া দেখা যাচ্ছে। ছবি: সংগৃহীত
যুদ্ধবিরতির মধ্যেই ইসরায়েলের চলমান হামলায় ভয়াবহ মানবিক সংকটে পড়েছে লেবানন। জাতিসংঘের তথ্য অনুযায়ী, দেশটির প্রায় ৫৮ লাখ মানুষের মধ্যে অর্ধেকেরও বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা এখন জরুরি মানবিক সহায়তার ওপর নির্ভরশীল।
বৈরুতে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ তথ্য জানান ইউরোপীয় ইউনিয়নের সংকট ব্যবস্থাপনা বিষয়ক প্রধান হাজা লাহবিব।
তিনি বলেন, গত ২ মার্চ যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ২৭ সদস্যের ইউরোপীয় ইউনিয়ন লেবাননের জন্য ১০০ মিলিয়ন ইউরো সহায়তা দিয়েছে। পাশাপাশি মানবিক সহায়তাসামগ্রী বহনকারী ছয়টি বিমান পাঠানো হয়েছে এবং শনিবার আরও একটি বিমান পৌঁছানোর কথা রয়েছে।
লেবাননের কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, মার্চের শুরু থেকে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ২ হাজার ৭০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। এছাড়া ১০ লাখেরও বেশি মানুষ নিজেদের ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছেন।
এর মধ্যেই যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত ১৭ এপ্রিল ইসরায়েল ও লেবাননের প্রতিনিধিদের মধ্যে একটি তথাকথিত যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়। তবে সেই চুক্তির পরও সংঘাত পুরোপুরি থামেনি। বিভিন্ন এলাকায় নতুন করে হামলা ও উত্তেজনার কারণে আরও বহু মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।
এদিকে ইসরায়েলি বাহিনী এখনও দক্ষিণ লেবাননের বিস্তীর্ণ এলাকা দখল করে রেখেছে। স্থানীয় সূত্রগুলো বলছে, সীমান্তবর্তী বহু গ্রাম প্রায় সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে এবং বাসিন্দাদের বড় অংশই এলাকা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন।
সূত্র: আল জাজিরা

/এমআর/