গাজায় ৩০০ দিনে প্রাণ গেছে ৩শ’ শিশুর: ইউনিসেফ

সিজেডএন ডেস্ক

গাজায় ইসরায়েলি হামলায় প্রতিনিয়ত প্রাণ হারাচ্ছে নিষ্পাপ শিশুরা। জাতিসংঘের শিশুবিষয়ক তহবিল ইউনিসেফ জানিয়েছে, গত ৩০০ দিনে গাজায় সামরিক হামলায় অন্তত ৩০০ শিশু প্রাণ হারিয়েছে। একই সময়ে গোলাবর্ষণ ও গুলিবর্ষণে আরও শত শত শিশু মারাত্মকভাবে আহত হয়েছে।
অবরুদ্ধ গাজাবাসীর জীবন এখন আতঙ্কের মধ্যে কাটছে। জাতিসংঘের মানবিক সহায়তা সংক্রান্ত সমন্বয় কার্যালয় (ওসিএইচএ) জানিয়েছে, সেখানকার জনাকীর্ণ আশ্রয়কেন্দ্রগুলোতে নিরাপদ পানি ও স্বাস্থ্যসেবার চরম সংকটের মধ্যে শিশুরা দিন কাটাচ্ছে।
অন্যদিকে, পশ্চিম তীরে ইসরায়েলি সামরিক অভিযান এবং বসতি স্থাপনকারীদের হামলায় ফিলিস্তিনিদের ঘরবাড়ি ও জীবিকা ধ্বংস হয়ে যাচ্ছে। হেবরনের মাসাফের ইয়াত্তা এলাকার তুবা গ্রামে গত রাতে বসতি স্থাপনকারীদের দেওয়া আগুনে ১৪ শিশুসহ তিনটি পরিবার বাস্তুচ্যুত হয়ে আত্মীয়দের বাড়ি আশ্রয় নিয়েছে। এই হামলায় দুই শিশুসহ বেশ কয়েকজন আহত হন এবং সৌর বিদ্যুৎ ব্যবস্থা ও ১০ টন পশুখাদ্য ধ্বংস করা হয়।
ওসিএইচএ-এর হিসাব অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত পশ্চিম তীরের ২৫০টি এলাকায় বসতি স্থাপনকারীদের ১,৩৮০টিরও বেশি সহিংসতার ঘটনা ঘটেছে। এসব হামলায় ২,৩০০ জনেরও বেশি ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। সংস্থাটি অধিকৃত অঞ্চলে ফিলিস্তিনিদের সুরক্ষা দেওয়া এবং অপরাধীদের দ্রুত বিচারে মুখোমুখি করার তাগিদ দিয়েছে।
এদিকে, জেরুজালেমের কালান্দিয়া শিবিরে ইসরায়েলি বাহিনী বড় ধরনের অভিযান চালানোয় টানা দ্বিতীয় দিনের মতো হাজার হাজার ফিলিস্তিনি অবরুদ্ধ অবস্থায় দিন কাটাচ্ছেন। সেখানে মানবিক সহায়তাকর্মীরা ঢুকতে না পারায় বাসিন্দাদের জরুরি চিকিৎসা পাওয়া ও সার্বিক নিরাপত্তা নিয়ে গভীর উৎকণ্ঠা তৈরি হয়েছে।
সূত্র: আরব নিউজ

ফিলিস্তিনি বন্দীদের দমনে কুমির ও কুকুর ব্যবহারের পরিকল্পনা ইসরায়েলের