হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে মার্কিন দাবি ভিত্তিহীন: ইরান

সিজেডএন ডেস্ক

কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার বিষয়ে যুক্তরাষ্ট্রের দাবিকে ভিত্তিহীন ও মিথ্যা বলে সরাসরি উড়িয়ে দিয়েছে ইরান। তেহরানের জানিয়েছে, বিশ্ব রাজনীতির অন্যতম সংবেদনশীল এ জলপথ এখনও আগের মতোই ইরানের পূর্ণ ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণে রয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দেশটির সামরিক বাহিনীর খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, হরমুজ প্রণালি দিয়ে স্বাভাবিক জাহাজ চলাচল নিয়ে মার্কিন প্রশাসন যে দাবি করছে, তা তাদের সামরিক বাহিনীর বিভ্রান্তি ও অসহায়ত্বেরই বহিঃপ্রকাশ। ইরানি সামরিক মুখপাত্র হুঁশিয়ারি দিয়ে জানান, তাদের সশস্ত্র বাহিনীর অনুমোদন ও সরাসরি নজরদারি ছাড়া কোনো বাণিজ্যিক জাহাজ কিংবা তেলবাহী ট্যাংকার এ পথ দিয়ে নিরাপদে পার হতে পারবে না।
পারস্য উপসাগরের সঙ্গে ওমান উপসাগর ও আরব সাগরকে যুক্ত করা এ প্রণালীটি পুরো বিশ্বের জ্বালানি সরবরাহের প্রধান ধমনি হিসেবে বিবেচিত। বৈশ্বিক জ্বালানি বাণিজ্যের একটি বিশাল অংশ এ সরু জলপথের ওপর নির্ভরশীল। এর কর্তৃত্ব নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের বিপরীতমুখী অবস্থান আন্তর্জাতিক জ্বালানি খাত ও নৌ-নিরাপত্তায় নতুন করে বড় ধরনের দুশ্চিন্তা বাড়িয়ে দিয়েছে। যুক্তরাষ্ট্র অঞ্চলটিতে নিজেদের মতো করে নিরাপত্তা ও চলাচলের স্বাভাবিকতা নিশ্চিতের দাবি করলেও, ইরান জানিয়ে দিয়েছে জলপথটির মূল চাবিকাঠি এখনো তাদের হাতেই।
সূত্র: আনাদোলু এজেন্সি

ন্যাটোর আদলেই হয়েছে ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’: তুরস্ক