জাতিসংঘ মহাসচিবের সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ

সিটিজেন ডেস্ক

গত কয়েক সপ্তাহ ধরে পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের তীব্র উত্তেজনা বিরাজ করছে। দ্রুত সমঝোতায় না পৌঁছালে ইরানে আবারও হামলা চালানো হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত বলে জানিয়েছে তেহরান। তবে দেশটির পরস্পরবিরোধী অবস্থানের কারণে আলোচনা নিয়ে অচলাবস্থা সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।
তিনি বলেন, কূটনীতিতে যুক্তরাষ্ট্রের বারবার প্রতিশ্রুতি ভঙ্গ, ইরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসন ও আলোচনায় অতিরিক্ত শর্ত চাপিয়ে দেওয়াই বর্তমান সংকটের মূল কারণ।
শুক্রবার (২২ মে) জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে টেলিফোনে আলাপকালে তিনি এ কথা বলেন।
এ সময় আরাঘচি অভিযোগ করেন, ওয়াশিংটন একদিকে কূটনৈতিক আলোচনা চালিয়েছে, অন্যদিকে ইসরায়েলের সঙ্গে মিলে ইরানে হামলা চালিয়েছে। এছাড়া আলোচনার মধ্যে যুক্তরাষ্ট্র বিভিন্ন সময়ে তাদের অবস্থান পরিবর্তন করে নতুন নতুন শর্তারোপ করেছে। এমনকি ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি ও প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধের মতো দাবি তুলেছে।
‘যুক্তরাষ্ট্রের প্রতি গভীর অবিশ্বাস থাকা সত্ত্বেও তেহরান পাকিস্তানের মধ্যস্থতায় দায়িত্বশীলভাবে আলোচনায় অংশ নিচ্ছে এবং একটি ন্যায়সঙ্গত ও যুক্তিসংগত সমাধানে পৌঁছাতে চেষ্টা করছে,’ বলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।
ফোনালাপে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস সব দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার বিরুদ্ধে শক্তি প্রয়োগের বিরোধিতা করেছেন। পাশাপাশি জাতিসংঘ সনদের নীতিমালা মেনে কূটনৈতিক উপায়ে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠারও আহ্বান জানান।
সূত্র: প্রেস টিভি, আল জাজিরা, মিডল ইস্ট আই

জ্বালানি নিয়ে সাধারণ মানুষকে ইরানের তেলমন্ত্রীর বার্তা