সিরিয়ার সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, ১১ সেনা নিহত

সিজেডএন ডেস্ক

সিরিয়ার একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে ১১ জন সেনা সদস্য নিহত হয়েছেন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৯ জন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য ইঠে এসেছে।
সরকারি সংবাদ সংস্থা সানা জানিয়েছে, দেইর আজ জোরের পশ্চিমাঞ্চলীয় আইয়াশ শহরে সিরিয়ান আরব আর্মির একটি ঘাঁটির অস্ত্রের গুদামে এ বিস্ফোরণ ঘটে। তবে বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি এবং পুরো বিষয়টি তদন্ত করা হচ্ছে। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আল ইখবারিয়া জানিয়েছে, ওই সামরিক স্থাপনায় ভারী গোলাবারুদ পরিবহণের সময়ই এ দুর্ঘটনা ঘটে। শনিবার (১৯ সেপ্টেম্বর) দেইর আজ জোর শহরের ন্যাশনাল হাসপাতালের বাইরে শোকাহত মানুষ জড়ো হন। এ সময় সিরিয়ার জাতীয় পতাকায় মোড়ানো নিহত সেনাদের মরদেহ শোকযাত্রায় নিয়ে যাওয়া হয়।
গত দুই সপ্তাহের কম সময়ের মধ্যে সিরিয়ার কোনো সামরিক স্থাপনায় এটি দ্বিতীয় বিস্ফোরণের ঘটনা। এর আগে ৯ সেপ্টেম্বর উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশের সারমাদায় একটি অস্থায়ী অস্ত্র সংরক্ষণাগারে বিস্ফোরণে ১৪ সেনা নিহত হয়েছিলেন। ওই ঘটনায় বেসামরিক নাগরিকসহ আহত হন দশজনের বেশি। প্রতিরক্ষা মন্ত্রণালয় ওই ঘটনার দায় স্বীকার করে জানিয়েছিল, গৃহযুদ্ধের সময়কার ফেলে যাওয়া অস্ত্র ও গোলাবারুদগুলো সেখানে সংগ্রহ করে রাখা হয়েছিল এবং নিয়ম অনুযায়ী সেগুলো সরিয়ে নেওয়ার কথা ছিল। এর আগে ১ সেপ্টেম্বর ইদলিবের বিনিশে গোলাবারুদ বহনকারী একটি গাড়িতে বিস্ফোরণে পাঁচজন নিহত ও বেশ কয়েকজন আহত হন।
দীর্ঘ এক দশকের বেশি সময় ধরে চলা গৃহযুদ্ধের জেরে সিরিয়ার বিভিন্ন প্রান্তে এখনো বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। সেগুলো নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার মধ্যেই দেশটিতে এমন বিস্ফোরণের ঘটনা প্রায়ই ঘটছে।
সূত্র: আল জাজিরা

হাইব্রিড হামলার আতঙ্কে পুরো ইউরোপ