স্বরাষ্ট্রমন্ত্রী জানালেন, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
স্বরাষ্ট্রমন্ত্রী জানালেন, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

সংবিধান সংশোধন নিয়ে আলোচনায় অন্যতম বড় প্রসঙ্গ তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন। এ বিষয়ে কথা বলেছেন সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, বিচার বিভাগকে বাইরে রেখে বিরোধী দলের সঙ্গে আলোচনার ভিত্তিতে স্পিকারকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করা হতে পারে।

দেশের প্রতিথযশা আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞদের অংশগ্রহণে শনিবার (২৪ অক্টোবর) সকালে জাতীয় সংসদের কেবিনেট কক্ষে সংবিধান সংশোধন কমিটির বৈঠক বসে। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন কমিটির সভাপতি।

বিশেষ কমিটির সভাপতি সালাহউদ্দিন আহমদ বলেন, বিচার বিভাগকে বাইরে রেখে বিরোধী দলের সঙ্গে আলোচনার ভিত্তিতে স্পিকারকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করার প্রস্তাব দিয়েছেন অনেকে।

আওয়ামী লীগের সময় সংবিধান সংশোধন কমিটি একদলীয় সরকারের ক্ষমতাকে স্থায়ী করতে চেয়েছিল বলে মন্তব্য করেছেন সালাউদ্দিন আহমদ।

সালাউদ্দিন বলেন, বিরোধী দল যদি চায় বিএনপি তাদের নোট অব ডিসেন্ট শিথিল করুক, তাহলে তাদের সেই কথা বৈঠকে এসে বলতে হবে।

/আরএ/