সৌদির আরও দুটি বিমানবন্দরে হামলা

সৌদির আরও দুটি বিমানবন্দরে হামলা
সিজেডএন ডেস্ক

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে সৌদি আরবের দক্ষিণাঞ্চলের ২টি গুরুত্বপূর্ণ বিমানবন্দরে হামলার ঘটনা ঘটেছে।
সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যায় জাজানের কিং আবদুল্লাহ বিন আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর এবং নাজরান আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়।
এক বিবৃতিতে সৌদি আরবের জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন (জাকা) জানিয়েছে, এই হামলার ফলে বিমানবন্দর দুটির অবকাঠামোয় বস্তুগত ক্ষয়ক্ষতি হয়েছে এবং তিনজন সামান্য আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
এতে বলা হয়েছে, যাত্রী, কর্মী এবং দেশের সামগ্রিক বেসামরিক বিমান পরিবহন ব্যবস্থার নিরাপত্তা নিশ্চিত করতে তারা সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থাগুলোর সাথে মিলে ক্ষয়ক্ষতি মূল্যায়ন ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে কাজ করছে।
এদিকে, সরকারি বিবৃতিতে সরাসরি হামলার জন্য কোনো পক্ষকে দায়ী করা হয়নি, তবে এর আগে সোমবার ইয়েমেনের হুথি বিদ্রোহীরা জাজান ও নাজরানের সংবেদনশীল স্থানসহ সৌদি আরবের বিভিন্ন স্থানে একাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করে। এছাড়া গ্রুপটি রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর, আবহা বিমানবন্দর, রাবিঘে অবস্থিত আরামকোর একটি শোধনাগার এবং বেশ কিছু সামরিক স্থাপনাতেও হামলার দাবি করেছে।
বেসামরিক ও অর্থনৈতিক স্থাপনাগুলোতে হুথিদের এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব। একই সঙ্গে গ্রুপটির বিরুদ্ধে সামরিক উত্তেজনা বৃদ্ধির অভিযোগও আনা হয়েছে।

বিক্ষোভে উত্তাল ফ্রান্স, ৬ হাজার শিক্ষার্থী গ্রেপ্তার