৫ দিনে রেমিট্যান্স এলো ৫১ কোটি ৩০ লাখ ডলার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৫ দিনে রেমিট্যান্স এলো ৫১ কোটি ৩০ লাখ ডলার
গ্রাফিক্স: সিজেডএন টোয়েন্টিফোর

চলতি মাসের ৫ দিনে দেশে এসেছে ৫১৩ মিলিয়ন বা ৫১ কোটি ৩০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স।

মঙ্গলবার (৬ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অক্টোবর মাসের প্রথম দিন থেকে ৫ তারিখ পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছে ৫১৩ মিলিয়ন ডলার। শুধু ৫ অক্টোবর একদিনেই এসেছে ১০৯ মিলিয়ন মার্কিন ডলার। যেখানে গত বছরের একই সময়ে (১-৫ অক্টোবর) দেশে ৪২২ মিলিয়ন ডলার পাঠিয়েছিলেন প্রবাসীরা। এই হিসাবে বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ২১ দশমিক ৪০ শতাংশ।

বৈধ চ্যানেলে রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা অব্যাহত থাকায় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও সামগ্রিক বৈদেশিক লেনদেনের ভারসাম্যে এর ইতিবাচক প্রভাব পড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

/এসবি/