জীবনসঙ্গী হিসেবে কেমন মানুষ চান, জানালেন কেয়া পায়েল

সিজেডএন ডেস্ক

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। পর্দায় প্রেমের গল্পে নানা রূপে দেখা যায় তাকে। কখনো ভালোবাসার টানে, কখনো সম্পর্কের টানাপোড়েনে, আবার কখনো সংসারের গল্পে হাজির হন এই অভিনেত্রী। তবে বাস্তব জীবনে নিজের বিয়ের ক্ষেত্রে কেমন মানুষকে পাশে চান তিনি? এবার সেই প্রশ্নের উত্তরই দিলেন কেয়া পায়েল। জানালেন, জীবনসঙ্গী বাছাইয়ে তার কাছে জেলা বা পরিচয়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ মানুষের মন ও পারস্পরিক বোঝাপড়া।

সম্প্রতি রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘরের সিভিক অডিটোরিয়ামে ‘হ্যাপিলি ম্যারিড’ ওয়েব ফিল্মের প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিয়ে নিয়ে নিজের ভাবনার কথা জানান কেয়া পায়েল।
অভিনেত্রীর কাছে বিয়েতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বিশ্বাস ও পারস্পরিক সম্মান। জীবনসঙ্গী বাছাইয়ের ক্ষেত্রে বাহ্যিক পরিচয় বা জেলার চেয়ে মানুষকেই বেশি গুরুত্ব দিতে চান তিনি।

কেয়া পায়েল বলেন, ‘সম্পর্কে সবচেয়ে বড় দরকার হলো বিশ্বাস, দুইজন মানুষের মধ্যে সম্মান। জেলা দেখে বিয়ে করবো না মানুষ দেখে বিয়ে করবো। বিয়ে নিয়ে এত কিছু ভাবি না, শুধু এটাই ভাবি যে একজন মানুষকে চায় যাকে নিয়ে সারাটা জীবন একসাথে থাকতে পারি।’

প্রসঙ্গত, ছবিয়াল সহ-প্রযোজিত ও চরকি প্রযোজিত ‘মিনিস্ট্রি অব লাভ’ প্রজেক্টের অধীনে নির্মিত নতুন ওয়েব ফিল্ম ‘হ্যাপিলি ম্যারিড’ আগামী ৭ অক্টোবর রাত ১২টায়, অর্থাৎ ৮ অক্টোবর মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। জাহিদ প্রীতম পরিচালিত চরকি অরিজিনাল এই সিনেমাটির মুক্তির তারিখ ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ফের শুরু হয়েছে আলোচনা।