ইসরায়েলি কূটনীতিকদের বহিষ্কারের হুমকি যুক্তরাজ্যের

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
ইসরায়েলি কূটনীতিকদের বহিষ্কারের হুমকি যুক্তরাজ্যের
যুক্তরাজ্যের পতাকা

পূর্ব জেরুজালেমে ব্রিটিশ কনস্যুলেট বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার না করলে লন্ডনের ইসরায়েলি দূতাবাসের ২৭ কূটনীতিককে বহিষ্কার করা হতে পারে বলে ইসরায়েলকে সতর্ক করেছে যুক্তরাজ্য।

মঙ্গলবার (৬ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আনাদোলু।

এতে বলা হয়েছে, পূর্ব জেরুজালেমে ব্রিটিশ কনস্যুলেট বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার না করলে লন্ডনের ইসরায়েলি দূতাবাসের ২৭ কূটনীতিককে বহিষ্কার করা হতে পারে বলে ইসরায়েলকে সতর্ক করেছে যুক্তরাজ্য। ইসরায়েলে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত সাইমন ওয়ালটার্সের মাধ্যমে ইসরায়েলি কর্মকর্তাদের কাছে এই সতর্কবার্তা পৌঁছানো হয়। এমন পরিস্থিতিতে দুই দেশের আগে থেকেই অবনতিশীল সম্পর্ক আরও খারাপের দিকে যাচ্ছে।

এর আগে, গত মাসে দখলকৃত পশ্চিম তীরে অবৈধ ইসরায়েলি বসতি থেকে পণ্য আমদানিতে বাণিজ্য নিষেধাজ্ঞা জারি করে যুক্তরাজ্য। ফিলিস্তিনিদের বিরুদ্ধে ‘জাতিগত নিধন’ চলছে উল্লেখ করে নেওয়া হয় এই সিদ্ধান্ত।

জানা গেছে, দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলের ১ হাজার ২০০টি নতুন বাড়ি নির্মাণের পরিকল্পনার পর এই পদক্ষেপ নেয় যুক্তরাজ্য। এ নিয়ে আন্তর্জাতিকভাবে ব্যাপক নিন্দা জানানো হয়। আন্তর্জাতিক আইনে পশ্চিম তীরের সব ইসরায়েলি বসতিকেই অবৈধ হিসেবে বিবেচনা করা হয়।

/এসবি/