হরমুজে ইরানি হামলায় ৮ মার্কিন মেরিন সেনা আহত

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
হরমুজে ইরানি হামলায় ৮ মার্কিন মেরিন সেনা আহত
মার্কিন মেরিন সেনা সদস্যরা

হরমুজ প্রণালিতে ইরানের এক জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলায় আট মার্কিন মেরিন সদস্য আহত হয়েছেন। রবিবার (২৭ সেপ্টেম্বর) গোপন সূত্রের বরাতে এনবিসি নিউজের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।

হামলায় মেরিন সদস্যরা কেউ গুরুতর আহত হননি। তবে ক্ষেপণাস্ত্রের কারণে সৃষ্ট ধোঁয়া নিঃশ্বাসের সাথে ভেতরে যাওয়ায় তারা অসুস্থ হয়ে পড়েন এবং অনেকের মাথাব্যথাসহ মস্তিষ্কের আঘাতের লক্ষণ দেখা দেয়। জানা গেছে, হামলার শিকার আট সদস্যের মধ্যে সাতজন ছিলেন তালিকাভুক্ত মেরিন সেনাসদস্য এবং বাকি একজন কর্মকর্তা। তবে তারা যে জাহাজে ছিলেন সেটি মার্কিন নৌবাহিনীর ছিল না এবং কর্মকর্তারাও জাহাজটির পরিচয় নিশ্চিত করেননি। হামলার পরপরই আহত সদস্যরা আবার কাজে ফিরে যান।

এ হামলার ঘটনা ঘটেছিল ১৪ সেপ্টেম্বর। কিন্তু মার্কিন প্রতিরক্ষা বিভাগ বা পেন্টাগন বিষয়টি এতদিন সামনে আনেনি। ২৩ সেপ্টেম্বর পেন্টাগনের প্রকাশিত তথ্য অনুযায়ী, ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মার্কিন সেনাসদস্যদের হতাহতের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৬১ জনে। ১৪ সেপ্টেম্বরের এ আট মেরিন সদস্যও এ পরিসংখ্যানের অন্তর্ভুক্ত। চলতি বছরের ফেব্রুয়ারির শেষের দিকে যখন মার্কিন-ইরান সংঘাত শুরু হয়। তারপর থেকেই হরমুজ প্রণালি নিয়ে নতুন সংকট দেখা দিয়েছে।

সূত্র: এনবিসি নিউজ

/এমএকে/