২ কোটি টাকা ঘুষ দিলে সব সই করে দেবেন– পিডিবির নির্বাহী প্রকৌশলীর ভিডিও ভাইরাল

নিজস্ব প্রতিবেদক

সম্প্রতি লক্ষীপুরে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) নির্বাহী প্রকৌশলী নুরুল আমিনের ঘুষ চাওয়ার একটি ভিডিও ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে তাকে একটি সইয়ের বিনিময়ে ২ কোটি টাকা চাইতে শোনা গেছে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে এরই মধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে দেখা গেছে প্রকৌশলী নুরুল আমিনের সামনে থাকা এক ব্যক্তিকে তিনি বলছেন, ‘৫ কোটি টাকা থেকে আমাকে ২ কোটি টাকা দেন, আমি সব সই করে দেব।’
প্রায় ৮ মিনিট ৫০ সেকেন্ডের ভিডিওর একটি অংশে নুরুল আমিন বলেছেন, ‘এসি স্যার রাজি হয়ে গেছে…আমি দুই কোটি টাকা থেকে নড়ব না। ৬ কোটি টাকা তিন গুণ না, আমি দুই কোটি টাকার নিচে নড়ব না। চেয়ারম্যানের কাছে যেতে হলে যাব। দেখি চেয়ারম্যান কী কয়।’
এরপর তাঁকে আরও বলতে শোনা যায়, ‘একটা বিলের জন্য যদি ২ কোটি টাকা নিই, তাহলে চেয়ারম্যান কি আমার বিরুদ্ধে যাবে? আমাকে জায়গামতো পোস্টিং দেবে।’ ভিডিওতে দেখা যায়, কিছু একটা হাতে নিয়ে সামনে থাকা ব্যক্তিকে নুরুল আমিন প্রশ্ন করছেন, ‘এখানে কত’। জবাবে সামনে থাকা ব্যক্তি বলেন, ‘৩৫ স্যার’। তখন নির্বাহী প্রকৌশলী বলেন, ‘হ্যাঁ, ৩৫, ১ লাখ ৩৫’। তখন সামনে থাকা ব্যক্তি বলেন, ‘আগে দিছিলাম এক লাখ, স্যার’।
ভিডিওটির বক্তব্যের প্রেক্ষাপট কী এবং সামনে থাকা ব্যক্তি কে, সেটি নিশ্চিত হওয়া যায়নি।