সৌদির উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে হামলা

সিটিজেন জার্নাল
সিটিজেন জার্নাল
সৌদির উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে হামলা
পারস্য উপসাগরে জাহাজ

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই সৌদি আরবের উপকূলীয় অঞ্চল রাস আল খাফিজের ৭২ নটিক্যাল মাইল পূর্বে একটি তেলবাহী ট্যাঙ্কারে হামলার ঘটনা ঘটেছে। রবিবার (১ অক্টোবর) যুক্তরাজ্যভিত্তিক সামুদ্রিক নিরাপত্তাবিষয়ক সংস্থা ইউকেএমটিও এ তথ্য জানিয়েছে।

সংস্থাটি বলেছে, যেখানে হামলা হয়েছে সেটি আরব উপসাগরে পড়েছে। এটি পারস্য উপসাগর নামেও পরিচিত। অজ্ঞাত বস্তু ট্যাঙ্কারটিতে আঘাত হেনেছে।

তবে হামলা সত্ত্বেও ট্যাঙ্কারটির কোনো ক্রু আহত বা নিহত হননি। যারা এতে ছিলেন তাদের সবার খোঁজ পাওয়া গেছে। এছাড়া হামলার কারণে পরিবেশগত কোনো ক্ষয়ক্ষতিও হয়নি।

গত তিন সপ্তাহ ধরে নতুন করে হরমুজ ও আরব সাগরে চলাচল করা জাহাজে হামলা চালাচ্ছে ইরান। বিশেষ করে যেসব জাহাজ তাদের নির্ধারিত রুট ছাড়া ভিন্ন পথে চলে সেগুলোকে টার্গেট করা হচ্ছে। তবে সৌদির উপকূলের ওই ট্যাঙ্কারটিতে কারা হামলা চালিয়েছে তা নিশ্চিত নয়।

সূত্র: রয়টার্স

/জেএইচ/