নৌ-অবরোধ চলতে থাকলে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের

সিটিজেন ডেস্ক

যুক্তরাষ্ট্র যদি ইরানি বন্দরগুলোতে নৌ-অবরোধ অব্যাহত রাখে, তবে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি আবারও বন্ধ করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গালিবাফ জানান, অবরোধ চলতে থাকলে হরমুজ প্রণালি খোলা রাখা সম্ভব হবে না। তিনি আরও উল্লেখ করেন, এই আন্তর্জাতিক জলপথ দিয়ে জাহাজ চলাচলের বিষয়টি শেষ পর্যন্ত ইরানের অনুমোদনের ওপরই নির্ভর করবে।
এর আগে লেবানন-ইসরায়েল যুদ্ধবিরতির প্রতি সম্মান জানিয়ে তেহরান হরমুজ প্রণালি বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য ১০ দিনের জন্য সম্পূর্ণ উন্মুক্ত ঘোষণা করেছিল। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি শুক্রবার (১৭ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানিয়ে বলেন, যুদ্ধবিরতি চলাকালীন সব বাণিজ্যিক জাহাজ এ নৌপথটি ব্যবহার করতে পারবে।
তবে ইরানের এ নমনীয় অবস্থানের বিপরীতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার অনড় অবস্থান পুনর্ব্যক্ত করেছেন। ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প বলেন, বিশ্ববাজারের জন্য হরমুজ প্রণালি উন্মুক্ত হলেও ইরানের সঙ্গে কোনো চূড়ান্ত চুক্তি না হওয়া পর্যন্ত দেশটির বন্দরগুলোতে মার্কিন নৌ-অবরোধ বলবৎ থাকবে।
ট্রাম্পের মতে, দ্বিপাক্ষিক আলোচনা ১০০ শতাংশ সফল না হওয়া পর্যন্ত অবরোধ সরবে না, যদিও তিনি প্রক্রিয়াটি দ্রুত সম্পন্ন হওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন। মূলত ট্রাম্পের কঠোর অবস্থানের পাল্টা জবাব হিসেবেই এখন গালিবাফ প্রণালিটি পুনরায় বন্ধ করার হুমকি দিলেন।
সূত্র: আল জাজিরা