পুলিশ পরিচয়ে তুলে নিয়ে বিএনপি নেতাকে মারধর
মাগুরা সংবাদদাতা

প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৬, ১০: ২৪

বিএনপি নেতা ছাকাম মোল্যা। ছবি: সংগৃহীত
মাগুরার সদর উপজেলায় পুলিশ পরিচয়ে স্থানীয় এক বিএনপি নেতাকে বাড়ির সামনে তুলে নিয়ে বেধড়ক মারধরের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (১৭ এপ্রিল) দিবাগত রাত একটার দিকে উপজেলার গোপাল গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীর নাম ছাকাম মোল্যা (৫২)। তিনি স্থানীয় ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ও গোপাল গ্রামের বাসিন্দা।
সূত্রে জানা গেছে, শুক্রবার মধ্যরাতে ছাকাম মোল্যার বাড়ির সামনে একটি সাদা রঙের মাইক্রোবাস আসে। গাড়ি থেকে দুই ব্যক্তি নেমে নিজেদের পুলিশ পরিচয় দিয়ে ছাকাম মোল্যাকে তাদের সঙ্গে যেতে বলে। কারণ জানতে চাইলে তার বিরুদ্ধে মামলার কথা জানিয়ে ছাকাম মোল্যাকে দ্রুত গাড়িতে তুলে নিয়ে যায় তারা।
পরিবার ও স্থানীয়রা জানান, ছাকাম মোল্যাকে বেধড়ক মারধরের পর পার্শ্ববর্তী ইউনিয়ন বেরইল পলিতা এলাকায় রাস্তার পাশে রেখে যাওয়ার খবর পায় তারা। স্থানীয়দের সহযোগিতায় উদ্ধারের পর দ্রুত তাকে পার্শ্ববর্তী ইউনিয়ন বেরইল পলিতা এলাকায় রাস্তার পাশে নেওয়া হয়। তবে ছাকাম মোল্যার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার প্রস্তুতি চলছে।
এদিকে, এমন ঘটনায় ভুক্তভোগীর পরিবার, স্থানীয়দের মধ্যে উৎকণ্ঠা বিরাজ করছে। পাশাপাশি ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।
ভুক্তভোগীর পরিবারের দাবি, ছাকাম মোল্যাকে তুলে নেওয়া ব্যক্তিরা ছদ্মবেশী দুর্বৃত্ত। তারা আসল পুলিশ নয়। ঘটনাটি তদন্ত সাপেক্ষে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছে তারা।
এ বিষয়ে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান জানান, যারা তাকে তুলে নিয়েছিল, তারা পুলিশের কেউ নন। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

/এফআর/

ওয়ালটনে চাকরি, আবেদন শেষ ২০ এপ্রিল