গাজায় ইসরায়েলি বিমান হামলায় শিশুসহ নিহত ১০

সিজেডএন ডেস্ক

ফিলিস্তিনের গাজায় একটি পুলিশ স্টেশনে ও শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায় পুলিশ কর্মকর্তা ও শিশুসহ অন্তত ১০ জন প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন। বুধবার (১৯ আগস্ট) পুরো গাজাজুড়ে এ বিমান হামলা চালায় ইসরায়েল।
আল-শিফা হাসপাতালের চিকিৎসকেরা জানান, গাজা শহরের পুলিশ স্টেশনে হামলায় নিহত নয়জনের মরদেহ এবং আহতদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। এর কিছুক্ষণ পরেই নুসেইরাত শিবিরের হামলায় আহত ব্যক্তি মারা গেলে মোট প্রাণহানির সংখ্যা ১০ জনে পৌঁছায়।
এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে গাজার স্বরাষ্ট্র ও জাতীয় নিরাপত্তা মন্ত্রণালয়। একই সঙ্গে হামলাটিকে জায়েজ করতে ইসরায়েলের অহেতুক দাবিগুলো সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে সংস্থাটি।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর ধারাবাহিকভাবে আক্রমণ চলা সত্ত্বেও বিশ্ব সম্প্রদায়ের নীরবতার তীব্র সমালোচনা করেছে গাজা কর্তৃপক্ষ। তাদের মতে, এ তথাকথিত আন্তর্জাতিক নীরবতা এবং মধ্যস্থতাকারীদের কার্যকর পদক্ষেপের অভাবই ইসরায়েলকে একের পর এক হামলা চালাতে উৎসাহিত করছে।
গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, অক্টোবরে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর থেকেই ইসরায়েল নিয়মিত চুক্তি লঙ্ঘন করে আসছে। পাশাপাশি হামলায় এখনও পর্যন্ত ১ হাজার ২৭৩ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন এবং ৪ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন।
সূত্র: আনাদোলু এজেন্সি

পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর তাণ্ডব, সাংবাদিকসহ ৩০ ফিলিস্তিনি গ্রেপ্তার