চুক্তি করতে আগ্রহী ইরান, তবে বলতে ভয় পাচ্ছে: ট্রাম্প

সিটিজেন ডেস্ক

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধে ইরান একটি চুক্তি করতে খুবই আগ্রহী বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (২৫ মার্চ) তিনি বলেন, আগ্রহ থাকলেও তেহরান এই চুক্তির কথা বলতে ভয় পাচ্ছে। কারণ, তারা মনে করছে, তাদের হত্যা করা হতে পারে।
ওয়াশিংটনে রিপাবলিকান পার্টির তহবিল সংগ্রহের নৈশভোজে দেওয়া বক্তব্যে ট্রাম্প এসব কথা বলেন।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে আমরা যা করছি, তা আগে কখনো কেউ দেখেনি। তারা আসলে আলোচনা করছে এবং চুক্তি করতে খুবই আগ্রহী। কিন্তু তারা বলতে ভয় পাচ্ছে। কারণ, তারা মনে করছে নিজেদের লোকদের হাতে মারা যাবে। আমাদের হাতে মারা যাওয়া ভয়ও পাচ্ছে।’
এর আগে হোয়াইট হাউস জানিয়েছিল, ইরানের সঙ্গে আলোচনার প্রক্রিয়া এখনো চলমান রয়েছে, যদিও যুক্তরাষ্ট্রের দেওয়া ১৫ দফা প্রস্তাব তেহরান তাৎক্ষণিকভাবে গ্রহণ করেনি। যুক্তরাষ্ট্রের দুজন কর্মকর্তা সিএনএনকে জানিয়েছেন, ট্রাম্প প্রশাসন পাকিস্তানে একটি বৈঠকের আয়োজনের চেষ্টা করছে, যেখানে যুদ্ধ অবসানের সম্ভাব্য পথগুলো নিয়ে আলোচনা হতে পারে।
অন্যদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি স্বীকার করেছেন যে, যুদ্ধ বন্ধের বিষয়ে মধ্যস্থতাকারীদের মাধ্যমে ওয়াশিংটনের সঙ্গে তেহরানের বার্তা আদান-প্রদান হয়েছে। তবে তিনি স্পষ্ট করেছেন, এই বার্তা বিনিময়কে আনুষ্ঠানিক ‘আলোচনা’ হিসেবে দেখা যাবে না।
সূত্র: সিএনএন