বাসডুবির ঘটনায় নিহত বেড়ে ২৩

বাসডুবির ঘটনায় নিহত বেড়ে ২৩
নিজস্ব প্রতিবেদক

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মা নদীতে বাসডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৩ জনে পৌঁছেছে। নিহতদের মধ্যে ১১ জন নারী, ৮ শিশু ও ৪ জন পুরুষ রয়েছেন। ইতোমধ্যে ২১ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাপস কুমার পাল এবং জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর মো. হাফিজুর রহমান।
জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, উদ্ধার হওয়া মরদেহগুলোর মধ্যে অধিকাংশই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি দুজনের মরদেহ স্বজনরা এলে তাদের কাছে বুঝিয়ে দেওয়া হবে।
এর আগে বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে দৌলতদিয়া ফেরিঘাটের ৩ নম্বর পন্টুনে কুষ্টিয়া থেকে ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের একটি বাস ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায়।
দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।