২ হাজারেরও বেশি বন্দীর সাজা মওকুফ করলেন মোজতবা খামেনি

সিটিজেন ডেস্ক

শিয়া সম্প্রদায়ের পবিত্র উৎসব ঈদুল গাদিরের প্রাক্কালে ইরানের দুই হাজারেরও বেশি বন্দীর সাজা মওকুফ ও লাঘবের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশটির বিচার বিভাগীয় প্রধানের পাঠানো একটি বিশেষ আবেদন বিবেচনা করে শুক্রবার (৫ জুন) এতে অনুমোদন দেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি।
সর্বোচ্চ নেতার দাপ্তরিক ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এর আগে বন্দীদের সাজা হ্রাস ও ক্ষমার জন্য বিচার বিভাগের প্রধান গোলামহোসেন মোহসেনি এজেই সর্বোচ্চ নেতার কাছে আনুষ্ঠানিকভাবে আবেদন জানিয়েছিলেন।
তবে আধা-সরকারি সংবাদ সংস্থা আইএসএনএ জানিয়েছে, এ বিশেষ ক্ষমার আওতায় সব ধরণের অপরাধী সুবিধা পাবেন না। বিশেষ করে গুপ্তচরবৃত্তি, রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা, অভ্যন্তরীণ বা বাহ্যিক নিরাপত্তার বিরুদ্ধে ষড়যন্ত্র এবং জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ অপরাধে দণ্ডিত বন্দীদের এ ক্ষমার অযোগ্য ঘোষণা করা হয়েছে।
সূত্র: আনাদোলু এজেন্সি

ইরানে ইউরেনিয়ামের মজুত যাচাইয়ে ব্যর্থ আইএইএ