গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে ২১ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার

সিজেডএন ডেস্ক

অবরুদ্ধ গাজায় ২টি ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে ২১ জন ফিলিস্তিনির মরদেহ উদ্ধার করেছে উদ্ধারকারী দল। একই সঙ্গে আরও অন্তত ৪০ জনের মরদেহ উদ্ধারে তল্লাশি শুরু হয়েছে।
গাজার বেসামরিক প্রতিরক্ষা দপ্তরের মুখপাত্র মাহমুদ বাসাল জানান, পূর্ব গাজার আসকুলা এলাকায় বাতনিজি পরিবারের বাড়ি থেকে ১২ জন এবং পশ্চিম গাজার কাতিবা এলাকায় গারবিয়াহ পরিবারের বাড়ি থেকে ৯ জনের মরদেহ উদ্ধার করা হয়। বর্তমানে জেইতুন মহল্লার আল-মাগরিবী পরিবারের ধ্বংসপ্রাপ্ত বাড়িতে কাজ করছেন উদ্ধারকারীরা।
তবে ভারী যন্ত্রপাতি, আধুনিক সরঞ্জাম ও জ্বালানির তীব্র সংকটে থমকে যাচ্ছে উদ্ধার তৎপরতা। প্রয়োজনীয় জিনিসের অভাবে হাজার হাজার ধ্বংসপ্রাপ্ত ভবনের কাছে পৌঁছানোই সম্ভব হচ্ছে না। উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে জরুরি সহায়তার আহ্বান জানিয়েছে উদ্ধারকারী সংস্থাটি।
ধ্বংসস্তূপের নিচ থেকে মরদেহ উদ্ধারে ১৯ জুলাই থেকে একটি বিশেষ প্রকল্পের দ্বিতীয় পর্যায় চালু করা হয়। এ ধাপে গাজার ১৪৭টি ক্ষতিগ্রস্ত ভবন থেকে আনুমানিক ১ হাজার ৭২টি মরদেহ উদ্ধারের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর আগে প্রথম ধাপে ৫৪টি ভবন থেকে ৩৩৩টি মরদেহ উদ্ধার করা গেলেও উপকরণের অভাবে অন্তত ২২৬টি মরদেহের নাগাল পাননি উদ্ধারকারীরা।
সরকারি তথ্য মতে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে প্রায় ৯ হাজার ৫০০ ফিলিস্তিনি নিখোঁজ রয়েছেন। তাদের বেশিরভাগই মাটির নিচে চাপা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে চলা ইসরায়েলি অভিযানে এ পর্যন্ত ৭৩ হাজারের বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। ইসরায়েলি হামলায় উপত্যকাটির প্রায় ৯০ শতাংশ অবকাঠামো মাটির সঙ্গে মিশে গেছে।
সুত্র: আনাদোলু এজেন্সি

ফিলিস্তিনি ভূমি দখল জোরদার করছে ইসরায়েল