বিকট বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ, বিমানবন্দরের কাছে ধোঁয়ার কুণ্ডলী

সিটিজেন জার্নাল ডেস্ক

বিকট বিস্ফোরণে কেঁপে উঠেছে সৌদি আরবের রাজধানী রিয়াদ। বুধবার (১৮ নভেম্বর) শহরের বিভিন্ন প্রান্ত থেকে এ শক্তিশালী শব্দ শোনা যায় বলে নিশ্চিত করেছেন স্থানীয় বাসিন্দারা। ইয়েমেনের ইরান-সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুথিরা গত কয়েক সপ্তাহ ধরে সৌদি ভূখণ্ডে যেভাবে একের পর এক হামলা চালিয়ে আসছে, এর মধ্যেই নতুন করে এ আতঙ্ক ছড়িয়ে পড়ল।
বিস্ফোরণটি ঠিক কোথায় ঘটেছে, তা এখনো পুরোপুরি পরিষ্কার নয়। তবে শহরের উত্তর-পূর্বাঞ্চলে রিয়াদ বিমানবন্দরের আশপাশে কালো ধোঁয়া উড়তে দেখেছেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে, এক সাংবাদিকের বাসার দরজাগুলো পর্যন্ত খুলে যায় এবং কিছুক্ষণের জন্য বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
সাধারণত এ ধরনের বড় কোনো হামলার আশঙ্কা থাকলে নাগরিকদের মোবাইলে আগাম সতর্কবার্তা পাঠানো হয়। কিন্তু এবার তেমন কিছুই না ঘটায় আতঙ্ক আরও বেড়েছে। শহরের উত্তরাঞ্চলের এক বাসিন্দা শব্দটিকে ‘অত্যন্ত বিকট’ উল্লেখ করে বলেন, ‘কোনো সতর্কবার্তা না পেয়ে বিস্ফোরণের শব্দ শোনা খুবই আতঙ্কজনক।’
এ ঘটনার আগে বুধবার (১৮ নভেম্বর) সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট দাবি করেছিল, রিয়াদ অঞ্চল লক্ষ্য করে হুথিদের ছোড়া একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র তারা আকাশেই ধ্বংস করেছে। তবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে সৌদির জ্বালানি অবকাঠামো, সামরিক ঘাঁটি, বিমানবন্দর এমনকি রিয়াদের বাণিজ্যিক এলাকাতেও আঘাত হানছে হুথিরা। এর আগে গত অক্টোবরেও রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ এক হামলায় ১৪ জন প্রাণ হারান এবং আহত হন কয়েকশ মানুষ। ওই ঘটনার জেরে টানা দুই সপ্তাহ বিমান চলাচল বন্ধ রাখতে বাধ্য হয়েছিল কর্তৃপক্ষ।
সূত্র: এনডিটিভি

ওয়াশিংটনে ‘ডার্টি বোমা’ হামলার ছক ইরানের