সরকারি বাহিনীর ৬৬০ হামলা, ১৭৮ হুথি যোদ্ধা হতাহত

সিটিজেন জার্নাল ডেস্ক

ইয়েমেনের বিভিন্ন ফ্রন্টে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে বড় ধরনের সাঁড়াশি অভিযান চালিয়েছে দেশটির সশস্ত্র বাহিনী। গত কয়েক ঘণ্টার ব্যবধানে বিমান ও স্থলপথে চালানো অন্তত ৬৬০টি হামলায় হুথিদের বেশ কয়েকজন ফিল্ড কমান্ডারসহ প্রায় ১৭৮ জন যোদ্ধা হতাহত হয়েছেন।
ইয়েমেনি সামরিক বাহিনীর মুখপাত্র এক বিবৃতিতে এ অভিযানের বিস্তারিত তথ্য জানিয়েছেন। তিনি জানান, পপুলার রেজিস্ট্যান্সের যোদ্ধাদের সঙ্গে নিয়ে ‘ডন অফ ইয়েমেন’ অভিযানের অংশ হিসেবে হামলাগুলো চালানো হয়। অভিযানে মূলত হুথিদের অবস্থান, যোদ্ধাদের সমাবেশ, সুরক্ষিত দুর্গ, সামরিক যান এবং অস্ত্রের ঘাঁটিগুলো গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
সামরিক মুখপাত্রের দেওয়া তথ্যমতে, এ যৌথ অভিযানে ২৪টি বিমান হামলা, ৪৬টি ড্রোন হামলা, ৩৯টি রকেট লঞ্চার হামলা এবং ৫৫১টি আর্টিলারি হামলা চালানো হয়েছে। এতে বিদ্রোহী গোষ্ঠীটির ৭৪টি সামরিক যানবাহন ও যুদ্ধসরঞ্জাম পুরোপুরি ধ্বংস কিংবা অচল হয়ে গেছে।
বিবৃতিতে বলা হয়, তাইজে সরকারি বাহিনী এবং পপুলার রেজিস্ট্যান্সের যোদ্ধারা হুথিদের সব ধরনের আক্রমণ রুখে দিচ্ছে এবং যেসব জায়গা থেকে গোলাবর্ষণ করা হচ্ছে, সেগুলো লক্ষ্য করে পাল্টা হামলা চালাচ্ছে। হুথি গোষ্ঠীটি তাইজ গভর্নরেট অবরোধ করে রেখেছে এবং সাধারণ মানুষের বাড়িঘরে হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেন মুখপাত্র। সেনাবাহিনী জানিয়েছে, তাইজের বাসিন্দাদের দুর্ভোগ কমাতে এবং এ অবরোধ তুলে নিতে তাদের অভিযান চলতেই থাকবে।
অন্যদিকে, মারিব ও জউফ ফ্রন্টেও হুথিদের তৎপরতা রুখতে তাদের সমাবেশ ও সামরিক সরঞ্জামের ওপর হামলা অব্যাহত রেখেছে সেনাবাহিনীর ইউনিটগুলো। পাশাপাশি দক্ষিণ ফ্রন্টের সেনারাও যেকোনো ধরনের হুমকি মোকাবিলায় মাঠে সক্রিয় রয়েছে।
মুখপাত্র আরও জানান, অভিযান পরিচালনার সময় সাধারণ মানুষ ও বেসামরিক অবকাঠামোর নিরাপত্তার বিষয়ে সর্বোচ্চ সতর্কতা নেওয়া হচ্ছে। দেশের সম্পদ ও জনগণকে রক্ষায় সশস্ত্র বাহিনী তাদের জাতীয় দায়িত্ব পালন করে যাবে।
সূত্র: আরব নিউজ

সৌদি আরবের একাংশ ‘দখল’ করে রেখেছে হুথিরা: টাকার কার্লসন