মাতারবাড়ী বন্দর যেন ‘ইস্ট ইন্ডিয়া কোম্পানি’ না হয়: হামিদুর রহমান

সিটিজেন জার্নাল ডেস্ক

বাংলাদেশের হাতেই মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরের নিয়ন্ত্রণ রাখার আহ্বান জানিয়েছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচ এম হামিদুর রহমান আযাদ। তিনি বলেন, বন্দরের পরিচালনার দায়িত্বে থাকা কোনো প্রতিষ্ঠান যেন ভবিষ্যতে ‘ইস্ট ইন্ডিয়া কোম্পানি’ হয়ে না ওঠে, তা নিশ্চিত করতে হবে।
শনিবার (২১ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের মানিক মিয়া হলে সেন্টার ফর ইনক্লুসিভ পলিসি অ্যান্ড গভর্নেন্সের (সিআইপিজি) আয়োজনে ‘মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর: উন্নয়নের সম্ভাবনা ও কৌশলগত নিরাপত্তার চ্যালেঞ্জ’ শীর্ষক গোলটেবিল আলোচনায় হামিদুর রহমান এসব কথা বলেন।
হামিদুর রহমান আযাদ বলেন, সমুদ্র বন্দর একটি জাতির অর্থনীতির জন্য যেমন আশীর্বাদ তেমনি তা জাতীয় ও ভূরাজানীতির জন্য বিরাট চ্যালেঞ্জ। জাতীয় নিরাপত্তার স্বার্থ রক্ষা করে বঙ্গোপসাগর ও মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরকে ব্যবহার করতে দিতে হবে।
তিনি আরও বলেন, বন্দর প্রকল্পের কারণে ক্ষতিগ্রস্ত স্থানীয় বাসিন্দাদের স্বার্থ সুরক্ষায় গুরুত্ব দিতে হবে। বাস্তুচ্যুত অনেক মানুষ এখনো ক্ষতিপূরণের জন্য বিভিন্ন দপ্তরে ঘুরছেন।
আলোচনায় বক্তারা বলেন, মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন, আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণ এবং আঞ্চলিক যোগাযোগের নতুন সম্ভাবনা সৃষ্টি করলেও প্রকল্পটির দীর্ঘমেয়াদি অর্থনৈতিক কার্যকারিতা, ক্রমবর্ধমান ব্যয়, ঋণের দায় এবং ভূরাজনৈতিক প্রভাব নিয়ে সতর্ক থাকতে হবে।
তারা আরও বলেন, বাংলাদেশের কৌশলগত গুরুত্বপূর্ণ এই অবকাঠামো কোনো বিদেশি শক্তির আধিপত্য বিস্তার কিংবা আঞ্চলিক ভূরাজনৈতিক প্রতিযোগিতার হাতিয়ার হতে পারে না। তাই বন্দরটির পরিচালনা, নিরাপত্তা ও নীতিনির্ধারণে বাংলাদেশের পূর্ণ সার্বভৌম কর্তৃত্ব নিশ্চিত করতে হবে।
আলোচনা সভায় নৌবাহিনীর সাবেক কর্মকর্তা ও সমুদ্রবিষয়ক গবেষক কমোডর (অব.) সৈয়দ মিসবাহ উদ্দিন আহমদ বলেন, আমার দেশের ভেতর দিয়ে যেই দেশের কার্গো যাবে তা আমার নিয়ন্ত্রণে থাকতে হবে। আমি যেভাবে বলি সেভাবে যাবে। শুধু গভীর সমুদ্রবন্দর করলেই অর্থনৈতিক সুবিধা পাওয়া যাবে না যদি অভ্যন্তরীণ যোগাযোগ অবকাঠামো উন্নত ও আন্ত:সংযোগ নিরবচ্ছিন্ন না হয়।
সরকারের সাবেক সিনিয়র সচিব শফিউল্লাহ বলেন, বাংলাদেশের নীতি কোনো দেশের বিরুদ্ধে হওয়া উচিত নয়। বরং অর্থনৈতিক উন্নয়ন ও কৌশলগত নিরাপত্তা নিশ্চিত করাই হওয়া উচিত মূল লক্ষ্য। আঞ্চলিক ও ভূরাজনৈতিক স্বার্থ বিবেচনায় নিয়ে আলোচনার মাধ্যমে দেশের স্বার্থ নিশ্চিত করতে হবে।
প্রবন্ধ উপস্থাপনকালে ড. মিজানুর রহমান বলেন, মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যে নতুন গতি সঞ্চার, পরিবহন ব্যয় ও সময় হ্রাস এবং আঞ্চলিক ট্রান্সশিপমেন্টের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গড়ে ওঠার সম্ভাবনা রয়েছে। বন্দরের চ্যানেলের পরিকল্পিত গভীরতা ১৮ দশমিক ৫ মিটার এবং প্রায় ১৬ মিটার ড্রাফটের বড় জাহাজ চলাচলের উপযোগী করে গড়ে তোলার লক্ষ্য রয়েছে। তবে পর্যাপ্ত পণ্য পরিবহন, আধুনিক ব্যবস্থাপনা, কার্যকর যোগাযোগ অবকাঠামো ও বন্দরভিত্তিক শিল্পায়ন নিশ্চিত না হলে বিপুল বিনিয়োগের প্রত্যাশিত অর্থনৈতিক সুফল পাওয়া কঠিন হবে।
আলোচনা থেকে চারটি সুপারিশ তুলে ধরা হয়। সেগুলো হলো–
১. মাতারবাড়ী বন্দরের পরিচালনা, নিরাপত্তা ও কৌশলগত সিদ্ধান্তে বাংলাদেশের পূর্ণ কর্তৃত্ব নিশ্চিত করা এবং সব দেশের সঙ্গে সমতাভিত্তিক সহযোগিতা বজায় রেখে বিদেশি আধিপত্য ও একক রাষ্ট্রের ওপর নির্ভরশীলতা পরিহার করা।
২. সোনাদিয়া ও মাতারবাড়ীর তুলনামূলক ব্যয়-সুবিধা মূল্যায়ন, প্রকল্পের ঋণ ও ব্যয়ের স্বচ্ছতা, বাণিজ্যিক লাভজনকতা এবং সংসদীয় ও প্রাতিষ্ঠানিক নজরদারি নিশ্চিত করা।
৩. ভারত, নেপাল ও ভুটানসহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ন্যায্য বন্দর মাশুল, পারস্পরিক বাজার সুবিধা ও সমতাভিত্তিক ট্রানজিট চুক্তির মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক স্বার্থ সংরক্ষণ এবং আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণ করা।
৪. আন্তর্জাতিক মানের প্রযুক্তি ও দক্ষ ব্যবস্থাপনা, চট্টগ্রাম বন্দরের সঙ্গে সমন্বয়, বন্দরভিত্তিক শিল্পায়ন ও কর্মসংস্থান সম্প্রসারণের পাশাপাশি উপকূলীয় পরিবেশ, জীববৈচিত্র্য ও স্থানীয় জনগোষ্ঠীর জীবন-জীবিকা সুরক্ষা নিশ্চিত করা।
সিআইপিজির চেয়ারম্যান অধ্যাপক ড. মোজাম্মেল হকের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন সংস্থাটির নির্বাহী পরিচালক ড. খুরশীদ আলম।

গণভোটের রায় মানলে ফ্যাসিবাদ রুখতে মাঠে থাকবে জামায়াত: গোলাম পারওয়ার 