ছাত্রলীগ নেতাকে পুলিশে দেওয়া নিয়ে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ

রাজশাহী সংবাদদাতা

রাজশাহী নগরীতে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে পুলিশের হাতে তুলে দেওয়াকে কেন্দ্র করে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ককটেল বিস্ফোরণ ও দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে।
মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নগরীর জাদুঘর মোড় এলাকায় এ ঘটনা ঘটে। পরে এটি আশপাশের এলাকায়ও ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মহানগর ছাত্রদলের দুই পক্ষের মধ্যে রাতভর থেমে থেমে উত্তেজনা ও সংঘর্ষ চলে। এ সময় দুই পক্ষের মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ হয়। ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। এতে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সংঘর্ষে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
রাজশাহী মহানগর ছাত্রদলের সদস্যসচিব ইমদাদুল হক লিমন অভিযোগ করেন, রাজপাড়া থানা এলাকায় শাহিনুর নামে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন ছাত্রদলের নেতা-কর্মীরা। আটক করে পুলিশের হাতে তুলে দেন ছাত্রদলের নেতাকর্মীরা। পরে তারা জাদুঘর মোড়ে এলে মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাফায়েত হোসেন মান্না ও তার চাচাতো ভাইয়ের নেতৃত্বে দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এতে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী আহত হন।
স্থানীয় আওয়ামী লীগের নির্দেশনায় এ হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি। নিজ দলের কর্মীদের ওপর এ ধরনের হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ছাত্রদলের এই নেতা।
বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার গাজীউর রহমান। তিনি বলেন, রাতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

গাজীপুরে বিকাশকর্মীদের গুলি করে ৩ কোটি টাকা লুট, ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ২