সৌদি আরবের ২ অঞ্চলে বিশেষ জরুরি সতর্কতা জারি

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
সৌদি আরবের ২ অঞ্চলে বিশেষ জরুরি সতর্কতা জারি
সৌদি আরবের পতাকা

সৌদি আরবের দুটি ভিন্ন অঞ্চলে পরপর তিনবার সম্ভাব্য বড় ধরনের বিপদের আশঙ্কা নিয়ে জরুরি সতর্কতা জারি করেছে দেশটির বেসামরিক প্রতিরক্ষা বিভাগ। তবে ঠিক কী কারণে বা কোন উৎস থেকে এ বিপদের সৃষ্টি হয়েছে, সে বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি।

ইরাকভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘এনআরটি’ এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্সে’ প্রকাশিত সৌদি বেসামরিক প্রতিরক্ষা বিভাগের এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়, দেশটির জরুরি অবস্থা সংক্রান্ত জাতীয় আগাম সতর্কতা প্ল্যাটফর্মের মাধ্যমে সর্বশেষ এ সতর্কতা জারি করা হয় মদিনা প্রদেশের গুরুত্বপূর্ণ ইয়ানবু গভর্নরেটে।

বিবৃতিতে আরও বলা হয়, কিসের ভিত্তিতে বা কী কারণে এই সম্ভাব্য বিপজ্জনক পরিস্থিতির তৈরি হয়েছিল- সে বিষয়ে বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষের পক্ষ থেকে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

সূত্র: এনআরটি

/এমএকে/