রিয়াদের বিমানবন্দরে আবারও ক্ষেপণাস্ত্র হামলা

সিটিজেন জার্নাল ডেস্ক

ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুথি এবং সৌদি আরবের মধ্যে সংঘাত অব্যাহত রয়েছে। এবার সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা।
বুধবার (৪ নভেম্বর) সৌদি সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ রিয়াদ অঞ্চলে ‘সম্ভাব্য বিপদের’ বিষয়ে সতর্কবার্তা দেওয়ার পর ওই হামলার দাবি করা হয়।
হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এই অভিযানে হুথি যোদ্ধারা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছেন বলেও দাবি করেছেন তিনি।
গত অক্টোবরে হুথিদের প্রাণঘাতী হামলায় সৌদি কর্তৃপক্ষ বিমানবন্দরটি দুই সপ্তাহের জন্য বন্ধ রাখতে বাধ্য হয়েছিল। পরে অক্টোবরের শেষের দিকে বিমানবন্দর আংশিকভাবে পুনরায় চালু করা হয়।
বুধবার ভোরের দিকে সৌদি সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ এক সতর্ক বার্তায় বলেছিল, ‘সম্ভাব্য বিপদের বিষয়ে সতর্ক করতে রিয়াদ প্রদেশে জাতীয় আগাম সতর্কবার্তা প্ল্যাটফর্ম থেকে একটি নির্দেশিকা জারি করা হয়েছে।’ তবে কিছু সময় পরই সেই সতর্কবার্তা তুলে নেওয়া হয়।
গত সেপ্টেম্বর ও অক্টোবর মাসজুড়ে হুথি বিদ্রোহীরা সৌদি আরবের অভ্যন্তরীণ বিমানবন্দর, তেল শোধনাগার এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এ সময়ে অন্তত ২০টিরও বেশি হামলা ও হামলার চেষ্টা চালিয়েছে তারা।
এর মধ্যে সবচেয়ে প্রাণঘাতী ছিলো অক্টোবরের প্রথম দিকে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের হামলা। ওই হামলায় অন্তত ১৩ জন নিহত এবং শতাধিক মানুষ আহত হয়েছিলেন।
সূত্র: সিনহুয়া

রিয়াদে কিং খালিদ বিমানবন্দরে দ্বিতীয় দফায় হামলা হুথিদের, নিহত ১