সরাসরি

আক্রমণ করেও গোল পাচ্ছে না বাংলাদেশ

২০: ৪১

অ্যাম্বুলেন্সে মাঠ ছাড়লেন শেরিং

মাথায় আঘাত পাওয়ায় মাঠের বাইরে যেতে হয় ভুটানের ওরগেন শেরিংকে। এরপর অ্যাম্বুলেন্সে করে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ম্যাচের ৩৫ মিনিটে মধ্যে দুইবার আক্রমণ করেছে ভুটান। অবশ্য ম্যাচের বল পজিশন, গোলমুখে শটে এগিয়ে আছে বাংলাদেশ দল।

২০: ৩০

কর্নার পেলো বাংলাদেশ

ম্যাচের ২৫ মিনিটে বাঁ প্রান্ত দিয়ে টাচ লাইনের সামনে থেকে বল নিয়ে ঢোকেন ফয়সাল আহমেদ ফাহিম। ক্রসও করলেন। কিন্তু ভুটানের গোলরক্ষক সেটি ঠেকালেন। শমিত সোম ফিরতি বলৈ শট নিলে ভুটানের এক ডিফেন্ডারের গায়ে লেগে কর্নার হয়। সেই কর্নার থেকে আবার গোল করার সুযোগ পেয়েছিলেন বিশ্বনাথ। তবে মিস করেন তিনি।

২০: ২৪

বিশ্বনাথের হেড পোস্টের বাইরে

১৭ মিনিটের সময় মাঠের ডান প্রান্ত দিয়ে বল ক্রস করেন রাকিব হোসন। বক্সে থেকে জোরালো হেড নেন বিশ্বনাথ ঘোষ। তার হেডে বল পোস্টের বাইরে দিয়ে যায়। বিশ্বনাথ সব সমময় খেলেছেন ডিফেন্সে। তবে আজ বাংলাদেশের কোচ থমাস ডুলির সাহসী এক সিদ্ধান্তে তিনি খেলছেন ফরোয়ার্ড পজিশনে।

২০: ১৫

বাংলাদেশের আক্রমণ

ষষ্ঠ মিনিটেই গোলের সম্ভাবনা তৈরি করে বাংলাদেশ দল। ডান দিক থেকে রাকিব ক্রস বাড়ান বক্সে থাকা বিশ্বনাথের দিকে। তবে বিশ্বনাথের কাছে যাওয়ার আগেই বল ক্লিয়ার করেন ভুটানের ডিফেন্ডার। বক্সের বাইরে পেয়ে শট নেন জামাল ভুঁইয়া। তবে সেই চেষ্টা আটকে যায় ভুটানের রক্ষণে।

২০: ১০

তপু বর্মণ নেই একাদশে

শেষ মুহূর্তে একাদশে একটি পরিবর্তন আনতে হয়েছে বাংলাদেশ কোচকে। ওয়ার্ম আপের সময় চোট পাওয়ায় তপু বর্মণ শুরুর একাদশে নেই। অধিনায়কত্বের বাহুবন্ধনী জামাল ভূঁইয়ার হাতে। তপুর জায়গায় নেমেছেন কাজেম শাহ।