এই নারী আমার স্ত্রী নন, জামায়াত নেতার সাবেক বউ: গোলাম মাওলা রনি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
এই নারী আমার স্ত্রী নন, জামায়াত নেতার সাবেক বউ: গোলাম মাওলা রনি
গোলাম মাওলা রনি ও ফারজানা আফরোজ

রাজনৈতিক বিশ্লেষক ও সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনির স্ত্রী জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিচ্ছেন বলে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশ করা হয়েছে। তবে ওই নারী তার স্ত্রী নন বলে দাবি করেছেন গোলাম মাওলা রনি।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ দাবি করেন তিনি।

ফেসবুক পোস্টে একটি সংবাদ মাধ্যমের ফটোকার্ড শেয়ার করেন গোলাম মাওলা রনি লিখেন, এই মহিলা আমার স্ত্রী নন। সাতকানিয়া জামায়াত নেতা হারুনের সাবেক স্ত্রী। চট্টগ্রামের বিতর্কিত আওয়ামী লীগ নেতা ঘি বাবুলের ঘনিষ্ঠ বান্ধবী এবং আমেরিকাপ্রবাসী ইলিয়াসের আপনজন।

এদিকে, এনসিপির এক রাজনৈতিক পর্ষদের সদস্যের বরাতে গণমাধ্যমে খবর বেরিয়েছে, এনসিপিতে যোগ দিচ্ছেন ফারজানা আফরোজ। তবে তার সঙ্গে গোলাম মাওলা রনির বৈবাহিক সম্পর্কের বিষয়ে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

এর আগে, বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটে থাকার বিরোধিতা করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির নেত্রী সামান্তা শারমিন।

/এসবি/