গাজায় নিজেদের ড্রোন বিস্ফোরণে ২ ইসরায়েলি সেনা নিহত

সিজেডএন ডেস্ক

গাজা উপত্যকার একটি সামরিক ঘাঁটিতে ড্রোন বিস্ফোরণে ইসরায়েলি বাহিনীর দুই রিজার্ভ সেনা নিহত হয়েছেন। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, নিহত দুই সেনা হলেন- হার হালুজের বাসিন্দা ২৪ বছর বয়সী নাদাভ কালি এবং জেরুজালেমের বাসিন্দা ২৩ বছর বয়সী ওফেক মোয়ালেম। তারা দুজনেই ইসরায়েলি সেনাবাহিনীর ১৬তম ব্রিগেডে দায়িত্ব পালন করছিলেন।
ঘটনার বিস্তারিত তুলে ধরে ৯৯তম ডিভিশনের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল এলাদ জুরি জানান, নিহত দুই সেনা ড্রোনটির প্রথম অভিযান সফলভাবে সম্পন্ন করেছিলেন। তবে পরবর্তীতে দ্বিতীয় অভিযানের সময় ড্রোনটি সামরিক ঘাঁটির ভেতরে হঠাৎ বিধ্বস্ত হয়। বিধ্বস্ত ড্রোনটির কাছে গিয়ে এর কারণ খতিয়ে দেখার সময় হুট করে সেটিতে বিস্ফোরণ ঘটে। এতে দুই সেনা গুরুতর আহত হন। পরে তাদের দ্রুত আশকেলনের বারজিলাই মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা দুজনকেই মৃত বলে ঘোষণা করেন।
সেনাবাহিনী জানিয়েছে, এ আকস্মিক বিস্ফোরণের ঘটনায় অন্য কোনো সেনা আহত হননি। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ড্রোনটি একটি বিস্ফোরকবাহী সামরিক ড্রোন ছিল। ঘটনার প্রাথমিক পর্যালোচনা সম্পূর্ণ না হওয়া পর্যন্ত সেনাবাহিনী সাময়িকভাবে তাদের ড্রোন পরিচালনা কার্যক্রম স্থগিত রেখেছে।
জেনারেল জুরি আরও জানান, ১৬তম ব্রিগেড ১০ সেপ্টেম্বর থেকে উত্তর গাজা এলাকায় কার্যক্রম পরিচালনা করছে। নিহত দুই রিজার্ভ সেনার একজন সার্জেন্ট এবং অন্যজন স্কোয়াড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
সূত্র: টাইমস অব ইসরায়েল

ফিলিস্তিনের গাজায় খাবারের বিনিময়ে বিক্রি হচ্ছে মেয়েরা