সাভারে স্কুল গেটে বোমাভর্তি ব্যাগ

সাভারে স্কুল গেটে বোমাভর্তি ব্যাগ
সাভার সংবাদদাতা

সাভারের অধর চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে একটি পরিত্যক্ত ব্যাগ থেকে তিনটি বোমা উদ্ধার করা হয়েছে। ব্যাগের ভেতরে থাকা বোমা তিনটি সফলভাবে নিষ্ক্রিয় করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট। এ ঘটনায় বিদ্যালয় ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোশাররফ হোসেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাতে সাভার থানা রোডে অবস্থিত বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে একটি পরিত্যক্ত ব্যাগ পড়ে থাকতে দেখেন নিরাপত্তারক্ষী। ব্যাগটি সন্দেহজনক মনে হওয়ায় তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ব্যাগটি ঘিরে ফেলে। একইসঙ্গে সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে আশপাশের এলাকা নিরাপত্তা বেষ্টনীর মধ্যে রাখা হয়।
সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোশাররফ হোসেন বলেন, বিকেল সাড়ে ৪টার দিকে ডিএমপির বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। বিশেষ সতর্কতার সঙ্গে পরীক্ষা-নিরীক্ষা ও অভিযান চালিয়ে ব্যাগের ভেতরে থাকা তিনটি শক্তিশালী বোমা নিষ্ক্রিয় করেন ইউনিটের সদস্যরা।
তিনি বলেন, কে বা কারা কী উদ্দেশ্যে বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বোমাভর্তি ব্যাগটি রেখে গেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় আশপাশের বিভিন্ন স্থানের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু হয়েছে।

নেত্রকোনায় হাওর এক্সপ্রেস ট্রেনে আগুন