ককটেল ফাটিয়ে সরকারকে ভয় দেখানো যাবে না: ছাত্রদল সেক্রেটারি

ঢাকা কলেজ প্রতিনিধি

ককটেল বা ফটকা ফাটিয়ে ছাত্রদল কিংবা তারেক রহমানের সরকারকে ভয় দেখানো সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির। মঙ্গলবার (১০ নভেম্বর) বিকাল ৪টার দিকে ঢাকা কলেজের মূল ফটকের সামনে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
দেশব্যাপী আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে মঙ্গলবার (১০ নভেম্বর) বিকাল ৪টার দিকে ঢাকা কলেজ ছাত্রদলের উদ্যোগে আয়োজিত এক বিক্ষোভ মিছিলের আগে দেওয়া এক বক্তব্যে তিনি এ কথা বলেন।
নাসির উদ্দীন নাসির বলেন, গত ১৭ বছর ধরে তাদের স্বপ্ন ছিল, জনগণের ভোটে তারেক রহমানের হাতে দেশের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব তুলে দেওয়া। সেই স্বপ্ন বাস্তবায়িত হয়েছে। এখন ঐক্যবদ্ধভাবে তারেক রহমানের সরকারকে সফল করতে হবে। এ জন্য নিজেদের মধ্যে কোনো ধরনের বিভেদ বা অনৈক্য রাখা যাবে না।
তিনি বলেন, সাধারণ মানুষের ওপর শেখ হাসিনার ক্ষোভ ও আক্রোশের অন্যতম কারণ হলো, ঐক্যবদ্ধ আন্দোলন-সংগ্রামের মাধ্যমে তাকে দেশ থেকে বিতাড়িত করা হয়েছে।
ছাত্রদলের কেন্দ্রীয় এই নেতা আরও বলেন, বিভিন্ন বিষয়ে মতপার্থক্য থাকতেই পারে। তবে ঢাকা কলেজ ছাত্রদল সব সময় তারেক রহমান ও তার সরকারের সঙ্গে ঐক্যবদ্ধ ছিল এবং ভবিষ্যতেও থাকবে। বিভিন্ন ইউনিটের সঙ্গে সমন্বয় করেও ঢাকা কলেজ ছাত্রদল অত্যন্ত সুশৃঙ্খল ও ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম সফল করেছে বলে মন্তব্য করেন তিনি।
নেতাকর্মীদের উদ্দেশে নাসির উদ্দীন নাসির বলেন, অতীতের ধারাবাহিকতায় ভবিষ্যতেও বিএনপির ভ্যানগার্ড হিসেবে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করতে হবে ছাত্রদলকে। তারেক রহমানের সরকারকে সহযোগিতা করার পাশাপাশি দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
এ সময় বিভিন্ন ছাত্রসংগঠনের কার্যক্রম সম্পর্কে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি। একই সঙ্গে ছাত্রদলের সাংগঠনিক ঐক্য ও শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

এলজিইডিকে ক্যাডারভুক্ত করা হবে: মীর শাহে আলম