হরমুজে হামলার শঙ্কায় বিশ্ববাজারে আবারও বাড়লো তেলের দাম

সিটিজেন জার্নাল ডেস্ক

মঙ্গলবার (১০ নভেম্বর) গত দুই মাসের মধ্যে সবচেয়ে নিচে নেমেছিল জ্বালানি তেলের দাম। তবে ইরান সংঘাত থামার সম্ভাবনা নিয়ে সংশয় এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে হামলার আশঙ্কায় বুধবার (১১ নভেম্বর) আন্তর্জাতিক বাজারে আবারও বেড়েছে তেলের দাম।
বুধবার আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৭১ সেন্ট বা শূন্য দশমিক ৭৮ শতাংশ বেড়ে দাঁড়ায় ৯২ ডলার ২০ সেন্টে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলও ব্যারেলপ্রতি ৪৯ সেন্ট বা শূন্য দশমিক ৫৭ শতাংশ বেড়ে ৮৬ ডলার ৫৩ সেন্টে পৌঁছায়।
ওয়াশিংটন ইনস্টিটিউট ফর নিয়ার ইস্ট পলিসির তথ্য বলছে, হরমুজ প্রণালি ও এর আশপাশের জলপথে শুধু অক্টোবরেই ৩৭টি জাহাজে হামলার ঘটনা ঘটে। ইরান যুদ্ধ শুরুর পর এক মাসে জাহাজে হামলার সর্বোচ্চ রেকর্ড এটাই। চলতি নভেম্বরেও এখন পর্যন্ত ১০টি হামলার ঘটনা রেকর্ড করা হয়েছে। রয়টার্সের যাচাই করা সামাজিক যোগাযোগ মাধ্যমের কয়েকটি ভিডিওতে ওমানের উপকূলের কাছে ন্যাভিগএইট কোম্পানির একটি তেলের ট্যাংকারে আগুন জ্বলতে দেখা যায়।
লন্ডন স্টক এক্সচেঞ্জ গ্রুপের (এলএসইজি) বিশ্লেষকদের মতে, কোনো চুক্তি হলেও হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক হবে কি না, তা নির্ভর করছে বেশ কিছু বিষয়ের ওপর। এর মধ্যে রয়েছে সমুদ্রের মাইন অপসারণ, বিমার খরচ এবং চরম ঝুঁকি নিয়ে জাহাজ চালাতে মালিকদের সম্মতি।
এর আগে মঙ্গলবার লেনদেনের শুরুতে মার্কিন কর্মকর্তাদের এক মন্তব্যের পর প্রতি ব্যারেল তেলের দাম ৩ ডলারের বেশি কমে যায়। তারা বলেছিলেন, ইরানে নতুন করে সামরিক হামলার প্রয়োজন নেই। তবে তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। ইরানের এক নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, দুই দেশের মধ্যে এ মুহূর্তে কোনো আলোচনা চলছে না।
বাজারসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গত সপ্তাহে যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেলের মজুত উল্লেখযোগ্যভাবে বেড়েছে। আমেরিকান পেট্রোলিয়াম ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, ৬ নভেম্বর শেষ হওয়া সপ্তাহে দেশটির মজুত বেড়েছে ৯০ লাখ ব্যারেল। এর উল্টো চিত্র রাশিয়ায়। ইউক্রেনের ড্রোন হামলার কারণে অক্টোবরের শেষ দিক থেকে দেশটির তেল পরিশোধন সক্ষমতা প্রায় ৩০ শতাংশ কমে গেছে।
এদিকে যুদ্ধ বন্ধে নতুন করে কূটনৈতিক উদ্যোগ শুরু করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিনিধিরা। এরই অংশ হিসেবে ফেব্রুয়ারির পর প্রথমবারের মতো মঙ্গলবার আবুধাবিতে মুখোমুখি বৈঠকে বসেছেন রাশিয়া ও ইউক্রেনের কর্মকর্তারা।
সূত্র: ইয়াহু নিউজ

আবারও বাড়লো জ্বালানি তেলের দাম, ৫ মাসে সর্বোচ্চ 