সৌদি আরবে ক্ষেপণাস্ত্র ছুড়লো হুথিরা

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র ছুড়লো হুথিরা
সিটিজেন জার্নাল ডেস্ক

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশ লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। তবে মিসাইলটি আটকে দেওয়া হয়েছে বলে দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট।
রবিবার (৮ নভেম্বর) সৌদি কর্তৃপক্ষ দাম্মাম এবং আল-আহসা এবং আবকাইকে সম্ভাব্য হামলার সতর্কতা জারি করেছিল। এর কয়েক মিনিট পর তারা জানায়, হুথিদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে।
সতর্কতা জারির পর সবাইকে তাৎক্ষণিকভাবে নিরাপদ স্থানে চলে যাওয়ার আহ্বান জানিয়েছিল সৌদি কর্তৃপক্ষ। একইসঙ্গে হামলার কোনো ধরনের ভিডিও বা ছবি না তুলতেও সতর্কতা দেয় তারা।
গত জুলাই থেকে সৌদি আরব ও হুথিরা একে অপরের বিরুদ্ধে হামলা-পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে। সম্প্রতি এই সংঘাত ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে।
গতকাল সৌদির বিমানবাহিনী ইয়েমেনের রাজধানী সানার একটি গ্রামে বিমান হামলা চালায়। এতে অন্তত ৩৩ জন নিহত হয়েছেন। এরপরই সৌদিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইয়েমেনের বিদ্রোহীরা।
সূত্র: আল জাজিরা

ইয়েমেনের গ্রামে সৌদি আরবের বিমান হামলা, নিহত বেড়ে ৩৩