‘ইরান যুদ্ধের কোনো লক্ষ্যই অর্জন করতে পারেননি ট্রাম্প’

সিজেডএন ডেস্ক

দীর্ঘ চার মাস ধরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইরানের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাচ্ছে। তবে তারা ইরান যুদ্ধের কোনো লক্ষ্যই অর্জন করতে পারেনি বলে দাবি করেছেন নিউজার্সি অঙ্গরাজ্যের গভর্নর মিকি শেরিল। সেইসঙ্গে ইরানের সঙ্গে যুদ্ধ করে ট্রাম্প প্রশাসন আসলে কী অর্জন করেছে, সে বিষয়ে জনগণের কাছে স্পষ্ট ব্যাখ্যা দেওয়া উচিত বলেও জানিয়েছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ডেমোক্র্যাট এই গভর্নর লিখেছেন, ‘মার্কিন প্রশাসনের লক্ষ্য বারবার বদলেছে। যুদ্ধের খরচও অনেক বেড়েছে। আমেরিকাকে আরও নিরাপদ করতে ট্রাম্প প্রশাসন আসলে কী অর্জন করেছে, সে বিষয়ে জনগণ পরিষ্কার ব্যাখ্যা পাওয়ার অধিকার রাখে।’
মার্কিন প্রেসিডেন্টের বারবার অবস্থার পরিবর্তনের কথা উল্লেখ করে শেরিল বলেন, ‘ট্রাম্প কখনও বলেছেন ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি ধ্বংস করাই লক্ষ্য, কখনও বলেছেন পারমাণবিক কর্মসূচি বন্ধ করা। আবার কখনও সরকার পরিবর্তন বা হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করাকে লক্ষ্য হিসেবে তুলে ধরেছেন।’
‘তবে এখন পর্যন্ত তিনি এসব লক্ষ্যগুলোর একটিও অর্জন করতে পারেননি। বরং যুদ্ধ শুরুর আগেই হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক ছিল,’ যোগ করেন তিনি।
প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা চালায়। দেশটির পারমাণবিক স্থাপনা ধ্বংস করা এবং শাসনব্যবস্থার পরিবর্তন এর লক্ষ্য বলে উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুদ্ধ শেষে ইরানের ইউরেনিয়ামের মজুতও অক্ষত আছে এবং শাসন ব্যবস্থাও টিকে আছে।
যদিও প্রথম দিনের হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ ৪০ জনের অধিক জ্যেষ্ঠ কর্মকর্তা নিহত হয়েছেন। দীর্ঘ ৪০ দিন ধরে হামলা চালানোর পর গত ৮ এপ্রিল যুদ্ধবিরতির ঘোষণা দেন ট্রাম্প।
সূত্র: মিডল ইস্ট আই

যুক্তরাষ্ট্র-ইরানের সাম্প্রতিক উত্তেজনা কীভাবে শুরু হলো