মধ্যপ্রাচ্য সংকট: ধাক্কা সামলাতে ৩২৫ মিলিয়ন ব্যারেল তেল ছেড়েছে আইইএ

সিজেডএন ডেস্ক

বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে ও বড় ধরনের সংকট এড়াতে বড় পদক্ষেপ নিয়েছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ)। সংস্থাটির সদস্য দেশগুলো এখন পর্যন্ত মোট ৩২৫ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল ও তেলজাত পণ্য বাজারে ছেড়েছে। মার্চে আইইএ’র পক্ষ থেকে মোট ৪০০ মিলিয়ন ব্যারেল তেল ছাড়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। তারই অংশ হিসেবে এ তেল বাজারে সরবরাহ করা হয়েছে।
মূলত মধ্যপ্রাচ্য সংঘাতের কারণে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে বড় ধরনের টানাপোড়েন শুরু হয়েছে। বিশেষ করে ইরানের ওপর মার্কিন-ইসরায়েলি হামলার পর জ্বালানি নিরাপত্তা নিয়ে নতুন করে শঙ্কা তৈরি হয়। এ পরিস্থিতি সামাল দিতে সম্প্রতি আইইএ’র সঙ্গে সমন্বয় করে জরুরি ভিত্তিতে আরও ১০০ মিলিয়ন ব্যারেল ডিজেল ও অপরিশোধিত তেল ছাড়ার ঘোষণা দেয় শিল্পোন্নত দেশগুলোর জোট জি-৭। এ ঘোষণা আসার ঠিক পরের দিনই আইইএ তাদের এ হালনাগাদ তথ্য প্রকাশ করে।
তবে জি-৭ জোটের এ ১০০ মিলিয়ন ব্যারেল তেল গত মার্চে আইইএ’র প্রতিশ্রুত ৪০০ মিলিয়নের ব্যারেলেরই অংশ, নাকি এটি সম্পূর্ণ নতুন কোনো অতিরিক্ত বরাদ্দ- তা নিয়ে এখনো স্পষ্ট কিছু জানানো হয়নি। ফলে আন্তর্জাতিক জ্বালানি বাজারের পরবর্তী পরিস্থিতি নিয়ে নতুন হিসাব-নিকাশ শুরু করেছেন বিশ্লেষকরা।
সূত্র: আল জাজিরা

যুক্তরাষ্ট্রের চাপে ১০ কোটি ব্যারেল তেল বাজারে ছাড়বে ইউরোপ