নাগরিকত্ব দেবে আর্জেন্টিনা, মিলবে যে শর্তে

সিজেডএন ডেস্ক

আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইর সরকার জানিয়েছে, দেশটিতে কমপক্ষে ৩ লাখ ৫০ হাজার ডলার বিনিয়োগ করলে বিদেশিদের নাগরিকত্বের সুযোগ দেওয়া হবে। শুক্রবার (২ অক্টোবর) আর্জেন্টাইন গণমাধ্যমের কাছে এ তথ্য জানানো হয়।
লাতিন আমেরিকার তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ আর্জেন্টিনা। গত বছর বিদেশি বিনিয়োগ আকর্ষণের ক্ষেত্রে ব্রাজিল ও মেক্সিকোর তুলনায় অনেক পিছিয়ে ছিল বলে জানিয়েছে অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থা (ওইসিডি)।
মুক্তবাজার অর্থনীতিই সরকারি ব্যয় কমিয়েছে, অর্থনীতিতে নিয়ন্ত্রণ শিথিল করেছেন এবং বাণিজ্যিক বাধা কমিয়েছে। বর্তমান সরকারের লক্ষ্য হলো আর্জেন্টিনার অর্থনীতিকে আরও প্রতিযোগিতামূলক করা এবং দেশটির কমে যাওয়া বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ানো।
অর্থনীতিবিদ মার্সেলো এলিসোন্দো বলেন, বিনিয়োগকারীরা এখনও অপেক্ষা করছেন, আর্জেন্টিনার অস্থির অর্থনীতি সময়ের সঙ্গে এসব সংস্কার টেকসই কি না, তা প্রমাণ করার জন্য।
শুক্রবার সরকার ঘোষিত ‘সিটিজেনশিপ বাই ইনভেস্টমেন্ট প্রোগ্রাম’-এ আর্জেন্টিনার নাগরিকত্ব বা পাসপোর্ট পাওয়ার জন্য দুটি সহজ ও স্বচ্ছ পদ্ধতির কথা বলা হয়েছে।
প্রথম পদ্ধতিতে বিনিয়োগকারীকে আর্জেন্টিনার জাতীয় কোষাগারে ৩ লাখ ৫০ হাজার ডলার সরাসরি অনুদান দিতে হবে। এই অর্থ ফেরত দেওয়া হবে না।
দ্বিতীয় পদ্ধতিতে সরকার বিশেষভাবে এই কর্মসূচির জন্য যে ৮ লাখ ডলারের বন্ড তৈরি করবে, তাতে বিনিয়োগ করতে হবে।
আবেদনকারীর স্বামী বা স্ত্রী এবং সন্তানরাও নাগরিকত্ব পাওয়ার সুযোগ পাবেন। এর জন্য প্রাপ্তবয়স্ক পরিবারের সদস্যদের ক্ষেত্রে কোষাগারে ১ লাখ ডলার এবং ১৮ বছরের কম বয়সী সন্তানের ক্ষেত্রে ২৫ হাজার ডলার দেওয়ার কথা বলা হয়েছে।
দেশটির সরকার বলছে, এই বিনিয়োগ থেকে পাওয়া অর্থ দেশের রাজস্ব ও আর্থিক অবস্থান আরও শক্তিশালী করতে ব্যবহার করা হবে।