‘সত্যাগ্রহ’ নামে প্রতিবাদী ওয়েবসাইট চালু করলেন রাহুল গান্ধী

সিজেডএন ডেস্ক

দেশজুড়ে চলতে থাকা বিভিন্ন প্রতিবাদ ও আন্দোলনকে একটি অভিন্ন মঞ্চে নিয়ে আসার লক্ষ্যে এবং সাধারণ মানুষের কণ্ঠস্বর তুলে ধরতে ‘সত্যাগ্রহ’ নামের একটি নতুন ওয়েবসাইট চালু করলেন রাহুল গান্ধী।
তিনি জানিয়েছেন, এই ওয়েবসাইটের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে, বিভিন্ন দাবিতে নানা সংগঠন ও সাধারণ মানুষের আন্দোলনের খবর থাকবে। সেই সঙ্গে কোনো ব্যক্তি বা সংগঠন যদি কোনো আন্দোলনের তথ্য দিতে বা আন্দোলনে সাহায্য চান, সে ব্যবস্থাও রয়েছে নতুন এই ওয়েবসাইটে।
উদ্বোধনের ভিডিও-বার্তায় রাহুল বলেন, দেশের বিভিন্ন প্রান্তে মানুষ নিজেদের অধিকারের জন্য এবং অন্যায়ের বিরুদ্ধে লড়াই করছেন। কেউ ছাত্রছাত্রীদের কথা বলছেন, কেউ মহিলাদের কথা বলছেন, কেউ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ করছেন। আমি বিরোধী দলনেতা হিসেবে চেয়েছি, আন্দোলন-সংক্রান্ত সব তথ্য এক জায়গায় সংগঠিত করতে। সে কারণেই দেশের মানুষের জন্য ‘সত্যাগ্রহ’ ওয়েবসাইট খুলেছি। তাৎপর্যপূর্ণভাবে ওয়েবসাইটে ‘সত্যাগ্রহ’ নামের তলাতেই লেখা রয়েছে—‘সংঘর্ষ জোড়ো, ভারত জোড়ো’।
স্বেচ্ছাচারী কার্যকলাপে অভিযুক্ত মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে ক্রমশ দেশজুড়ে পড়ুয়া, নাগরিক সমাজ এবং রাজনৈতিক দলগুলোর আন্দোলন দানা বাঁধছে। রাহুলের ঘোষণা, ‘যে আন্দোলনই হোক, ছোট বা বড় আন্দোলন, আপনাদের নাম ও সংগঠনের নাম লিখে জমা দিন। কী নিয়ে আন্দোলন করছেন জানান। আমরা যদি আপনাদের সাহায্য করতে পারি, যদি আপনারা আমাদের সাহায্য চান, জানান। আপনাদের সাহায্য করতে পারলে আমরা খুশি হব।’
মহাত্মা গাঁধীর ১৫৭তম জন্মদিনের ঠিক পরই এই ওয়েবসাইটের উদ্বোধন প্রসঙ্গে রাহুল বলেন, বাপু আমাদের শিখিয়েছিলেন যে সত্যই আমাদের সবচেয়ে বড় অস্ত্র। কিন্তু আরও বড় অস্ত্র হলো সত্যের পাশে দাঁড়ানো।