বাংলাদেশিদের বিশেষ নির্দেশনা যুক্তরাষ্ট্রের

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
বাংলাদেশিদের বিশেষ নির্দেশনা যুক্তরাষ্ট্রের
বাংলাদেশে অবস্থিত মার্কিন দূতাবাস

আবেদনকারীদের ভিসার জন্য দেওয়া সাক্ষাৎকারে সত্য তথ্য দেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশে অবস্থিত মার্কিন দূতাবাস।

শনিবার (৩ অক্টোবর) এক বার্তায় এই আহ্বান জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।

বার্তায় উল্লেখ করা হয়, সাক্ষাৎকারের সময় আবেদনকারীদের সত্য তথ্য জানানো উচিত। অতীতের ইমিগ্রেশন আইন লঙ্ঘনের তথ্য গোপন করে বা মিথ্যা তথ্য দিলে গুরুতর পরিণতি হতে পারে। এতে বাতিল হতে পারে দেশটিতে ভ্রমণসহ সব ভিসা।

দূতাবাস সতর্ক করে আরও বলেছে, সাক্ষাৎকারে মিথ্যা তথ্য দিলে সংশ্লিষ্ট ব্যক্তিকে যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞার মুখে পড়তে হতে পারে।

/এমআর/