সংঘাত শুরুর পর তেহরানে প্রথম বিদেশি বাণিজ্যিক ফ্লাইট অবতরণ

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
সংঘাত শুরুর পর তেহরানে প্রথম বিদেশি বাণিজ্যিক ফ্লাইট অবতরণ
ইরাকি এয়ারওয়েজের একটি বিমান

ইরান-যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই প্রথম কোনো বিদেশি বিমান সংস্থার পরিচালিত বাণিজ্যিক ফ্লাইট তেহরানে নিরাপদে অবতরণ করেছে। ওয়াশিংটন ইরাকের জাতীয় বিমান সংস্থাকে তেহরানে ফ্লাইট পরিচালনার জন্য বিশেষ নিষেধাজ্ঞা বাতিলের পর ফ্লাইটটি পরিচালিত হয়।

ইরাকের নাজাফ থেকে ছেড়ে আসা বিমানটি তেহরানের রানওয়ে স্পর্শ করার সংক্ষিপ্ত ভিডিও সম্প্রচার করেছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন। প্রতিবেদনে জানানো হয়, এটি ছিল মূলত একটি রাউন্ড-ট্রিপ বা দ্বিমুখী পরিষেবা।

ফ্লাইটটির নামার বিবরণ দিয়ে রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, ইরাকি এয়ারওয়েজ পরিচালিত ফ্লাইটটি নাজাফ বিমানবন্দর থেকে উড্ডয়ন করে তেহরানের ইমাম খোমেনি বিমানবন্দরে সফলভাবে অবতরণ করেছে।

গত মাসেই ইরাকের পরিবহন মন্ত্রণালয় থেকে জানানো হয়েছিল, যুক্তরাষ্ট্র ইরাকি এয়ারওয়েজকে ইরানে বিমান চলাচলের জন্য বিশেষ অনুমতি দিয়েছে। এ নিয়ে এক কর্মকর্তা জানান, এ মূলত নাজাফ ও ইরানের মধ্যে আসা-যাওয়া করা ধর্মীয় তীর্থযাত্রীদের সুবিধার কথা ভেবেই ছাড়পত্রটি দেওয়া হয়েছে।

ইরাক সরকারের পক্ষ থেকে আরও জানানো হয়, মার্কিন প্রশাসনের সঙ্গে তাদের একটি চুক্তি চূড়ান্ত হয়েছে। চুক্তি অনুযায়ী, একমাত্র ‘মাহান এয়ার’ ছাড়া ইরানের অন্যান্য সমস্ত এয়ারলাইন্স নাজাফে প্রতিদিন ফ্লাইট পরিচালনা করতে পারবে।

সূত্র: টাইমস অব ইসরায়েল

/এমএকে/